দেশের বাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রেক্ষিতে যাত্রীবাহী লঞ্চের ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। বুধবার দুপুরে লঞ্চ মালিকদের সঙ্গে এক বৈঠকের পর নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম ভাড়ার এই নতুন হার ঘোষণা করেন।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রথম ১০০ কিলোমিটার দূরত্বের ক্ষেত্রে প্রতি কিলোমিটারে ২৩ পয়সা ভাড়া বাড়ানো হয়েছে। এছাড়া ১০০ কিলোমিটারের চেয়ে বেশি দূরত্বের ক্ষেত্রে প্রতি কিলোমিটারে ২০ পয়সা ভাড়া বৃদ্ধি করা হয়েছে। লঞ্চের সর্বনিম্ন ভাড়া নির্ধারণ করা হয়েছে ৩৫ টাকা।
এর আগে জ্বালানি তেলের দাম বাড়ার পর লঞ্চ মালিকরা ভাড়া বাড়ানোর দাবি জানিয়েছিলেন। তারা নৌপরিবহন মন্ত্রীর কাছে পাঠানো চিঠিতে একজন যাত্রীর যাতায়াতে প্রতি কিলোমিটারে ৫১ থেকে ৬০ শতাংশ পর্যন্ত ভাড়া বাড়ানোর প্রস্তাব করেছিলেন।
লঞ্চের ভাড়ার পাশাপাশি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় বাস ও মিনিবাসের ভাড়া বৃদ্ধির বিষয়েও প্রজ্ঞাপন জারি করেছে। ২২ সেপ্টেম্বর থেকে কার্যকর হওয়া এই নতুন হার অনুযায়ী, ঢাকা ও চট্টগ্রাম মহানগরে চলাচলকারী বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাড়িয়ে ২ টাকা ৭০ পয়সা করা হয়েছে, যা আগে ২ টাকা ৫৩ পয়সা ছিল। এছাড়া আন্তঃজেলা ও দূরপাল্লার বাস ও মিনিবাসের ক্ষেত্রে ভাড়া ২ টাকা ২৩ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৪০ পয়সা নির্ধারণ করা হয়েছে।
সৌদি আরবের পবিত্র নগরী মক্কাসহ দেশটির বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় সম্ভাব্য বিপদ বা ঝুঁকির বিষয়ে…
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন বলেছেন, আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরাতে জামায়াত অপচেষ্টা চালাচ্ছে। তিনি জামায়াত…
ইসলাম ধর্মে মানুষের পারস্পরিক সম্পর্ক, দয়া, ক্ষমা এবং একে অপরের প্রতি দায়িত্বশীল হওয়ার গুরুত্ব অপরিসীম।…
দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যার পেছনে প্ররোচনা দেওয়ার অভিযোগে করা মামলায় সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে…
প্রয়াত সাংবাদিক রুহুল আমিন গাজীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী…
তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শানলিউরফা প্রদেশে ৫.৪ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। তবে প্রাথমিক তথ্যানুযায়ী এতে কোনো প্রাণহানি…
This website uses cookies.