Header Premium (728×90)

Categories: সারাদেশ

চিরিরবন্দরে মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ আটক ১, কারাদণ্ড

দিনাজপুরের চিরিরবন্দরে মাদকবিরোধী এক বিশেষ অভিযানে গাঁজাসহ মো. কুদ্দুস আলী (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার ৯ নং ভিয়াইল ইউনিয়নের সুরিল বিলপাড়া গ্রামের বেড়িবাঁধ এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, চিরিরবন্দর থানার এসআই (নিঃ) মো. আইয়ুব হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল ওই এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালায়। এ সময় সুরিল বিলপাড়া বেড়িবাঁধের ওপর থেকে কুদ্দুস আলীকে ১০ পুরিয়া শুকনা গাঁজাসহ হাতেনাতে আটক করা হয়। উদ্ধারকৃত গাঁজার মোট ওজন ২০ গ্রাম।

আটক কুদ্দুস আলী স্থানীয় সুরিল বিলপাড়া গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে। আটকের পর বিষয়টি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহানা আফরোজকে অবহিত করা হয়। পরে তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত কুদ্দুস আলীকে দোষী সাব্যস্ত করে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

চিরিরবন্দর থানা কর্তৃপক্ষ জানিয়েছে, এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চলমান রয়েছে এবং উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

Recent Posts

ট্রাম্পের হুমকিকে কৌশলগত হতাশা বলে আরও তীব্র হামলার হুঁশিয়ারি ইরানের

ইরানকে নিশ্চিহ্ন করে দেওয়ার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকিকে ‘কৌশলগত হতাশার’ বহিঃপ্রকাশ হিসেবে অভিহিত…

6 minutes ago

সরকারি সব কমিটি পুনর্গঠন করা হচ্ছে, বাদ পড়ছেন আওয়ামীপন্থীরা

আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর, সংস্থা ও জেলা পর্যায়ে গঠিত সব সরকারি…

13 minutes ago

সরকারি কলেজের ক্লাস রুটিন চেয়ে মাউশির জরুরি নির্দেশনা জারি

দেশের সব সরকারি কলেজের চলমান ক্লাস রুটিন নির্দিষ্ট ফরম্যাটে আগামী ২৮ সেপ্টেম্বরের মধ্যে মাধ্যমিক ও…

14 minutes ago

পাঁচ জেলায় ছড়িয়েছে অ্যানথ্রাক্স, আক্রান্ত শতাধিক মানুষ

দেশের পাঁচ জেলায় গত দুই মাসে শতাধিক মানুষ অ্যানথ্রাক্স রোগে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে গাইবান্ধার…

19 minutes ago

জাতিসংঘে এরদোয়ানের শান্তির আহ্বানে বিশ্ব বিবেকের প্রতিধ্বনি: এমিনি

জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোয়ানের দেওয়া বক্তব্যে শান্তি ও ন্যায়বিচারের যে…

22 minutes ago

পার্বতীপুরে ৫ কেজি গাঁজাসহ আটক ১ মাদক কারবারি

দিনাজপুরের পার্বতীপুরে ৫ কেজি গাঁজাসহ মো. আরিফ হোসেন নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে রেলওয়ে…

25 minutes ago

This website uses cookies.