মোঃ পলাশ সালমান,
কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:
ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুরে বালুবাহী ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে প্রাণহানির ঘটনা ঘটেছে।
এই মর্মান্তিক দুর্ঘটনায় অটোরিকশার যাত্রী সহ ২ জন ঘটনাস্থলেই মারা গিয়েছেন এবং আরও ৪ জন গুরুতর আহত হয়েছেন।
১০ জুন বুধবার দুপুরে মাধবপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানান, ঢাকা-সিলেট মহাসড়ক দিয়ে যাওয়ার সময় বালুবাহী ১টি ট্রাক ও বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়, এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে রাস্তার পাশে ছিটকে পড়ে এবং ঘটনাস্থলেই ২ জন যাত্রীর মৃত্যু হয়।
দুর্ঘটনার পরপরই স্থানীয়রা উদ্ধার তৎপরতা শুরু করেন এবং আহত ৪ জনকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানো হয়, আহতদের অবস্থা আশঙ্কা জনক বলে জানিয়েছেন স্থানীয়রা, তাৎক্ষণিক ভাবে নিহত ও আহতদের নাম-পরিচয় পাওয়া সম্ভব হয়নি।
এই দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এলাকাবাসীর মধ্যে, হতাহতদের পরিবারের সদস্যদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে আকাশ-বাতাস।
স্থানীয়রা এই ভয়াবহ দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে বিশেষ দোয়া চেয়েছেন।
পশ্চিমবঙ্গে নতুন বিজেপি সরকারের পাঁচ মাস অতিক্রান্ত। প্রশাসনিক নীতি নির্ধারণ, শিল্প ও জমি নীতি নিয়ে…
বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের আওতাধীন সব শিক্ষাপ্রতিষ্ঠানকে ইআইআইএন নম্বরের বিপরীতে নিবন্ধিত সিম কার্ড সচল ও…
রাজবাড়ীর পাংশায় কাতারপ্রবাসী আনিছুর রহমানের স্ত্রী রুনা খাতুন হত্যা মামলায় মিলন শেখ নামে এক যুবককে…
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র পরিচালনা পর্ষদের এক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ব্যাংকের সাম্প্রতিক ব্যবসায়িক কার্যক্রম…
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ১১ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন…
রাজধানী ঢাকা ও এর পার্শ্ববর্তী শিল্পাঞ্চলগুলোতে বিদ্যুৎ সরবরাহ আধুনিকায়ন করতে ২০০ মিলিয়ন ডলার ঋণ অনুমোদন…
This website uses cookies.