Header Premium (728×90)

জাতীয়

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলামের পদত্যাগ

ফখরুল আলম সাজু ক্রাইম রিপোর্টার ঢাকা:
শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী প্রতিমন্ত্রীর পদমর্যাদা অধ্যাপক এম আমিনুল ইসলাম পদত্যাগ করেছেন।

১০ মার্চ সোমবার মন্ত্রিপরিষদ বিভাগ সচিবের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি, আমিনুল ইসলাম নিজেই গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, পদত‍্যাগ করার জন্য প্রধান উপদেষ্টার দপ্তর থেকে বারবার বলা হচ্ছিল। তাই আজ দুপুর ২টার দিকে আমার পদত্যাগপত্র মন্ত্রিপরিষদ বিভাগে সচিবের কাছে পাঠিয়েছি।

এর আগে গত ১০ নভেম্বর মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এক প্রজ্ঞাপনে তাকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী নিয়োগ দেওয়া হয়।

প্রসঙ্গত, অধ্যাপক এম আমিনুল ইসলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক। তিনি ২০০২ সালের ১৫ আগস্ট থেকে ২০০৬ সালের ১৪ আগস্ট পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের এবং ২০০৬ সালের ২৩ অক্টোবর থেকে ২০০৯ সালের ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব পালন করেন।

এছাড়াও তিনি জানুয়ারি ২০১৮ থেকে আগস্ট ২০২৩ পর্যন্ত বাংলাদেশ মেডিকেল ফিজিক্স অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৬ সাল থেকে টিএমএসএসের অ্যাডভাইজার এবং ২০২১ সাল থেকে টিএমএসএস ক্যান্সার কেয়ার সেন্টার বাস্তবায়নের স্টিয়ারিং কমিটির ভাইস চেয়ারম্যান হিসেবে কাজ করছেন।

editor

Recent Posts

আসামে দুই দিনে ১১০০ মুসলিম পরিবারের ঘরবাড়ি ও ১০টি মসজিদ উচ্ছেদ

ভারতের আসাম রাজ্যের তিন জেলায় দুই দিনের বিশেষ উচ্ছেদ অভিযানে ১,১০০টিরও বেশি মুসলিম পরিবারের ঘরবাড়ি…

4 minutes ago

ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপে খেলতে বাকুতে পৌঁছাল বাংলাদেশ দল

ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালে অংশ নিতে আজারবাইজানের বাকুতে পৌঁছেছে বাংলাদেশ দল। সেখানে প্রথম অনুশীলনের…

43 minutes ago

নাটোরে মসজিদ ও মাজারের দানবাক্স ভেঙে টাকা ও কাগজপত্র চুরি

নাটোরের বাগাতিপাড়া ও লালপুরে দুটি আলাদা ঘটনায় মসজিদ ও মাজারের দানবাক্স ও সিন্দুক ভেঙে টাকা…

2 hours ago

দাম্মাম ও রিয়াদ রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট স্থগিত

সৌদি আরবের নিরাপত্তা পরিস্থিতির অবনতির কারণে দাম্মাম ও রিয়াদ রুটে ফ্লাইট চলাচল স্থগিত করেছে বিমান…

2 hours ago

প্রতিষ্ঠার ২৯ বছর পরও দূর হয়নি লক্ষ্মীপুর বিসিকের নানামুখী সংকট

লক্ষ্মীপুরে বিসিক শিল্পনগরী প্রতিষ্ঠার ২৯ বছর পার হলেও দূর হয়নি গ্যাস, পানি ও যাতায়াতের সংকট।…

3 hours ago

খুলনায় তরুণী খুশিকে গুলি করে হত্যা, মাদক বিরোধের সন্দেহ

খুলনার লবণচরা থানাধীন জিন্নাহ পাড়া এলাকায় এক তরুণীকে গুলি করে হত্যা করা হয়েছে। নিহতের নাম…

3 hours ago

This website uses cookies.