খুলনা মহানগরীর লবণচরা থানাধীন জিন্নাহ পাড়া এলাকায় খুশি (২৪) নামের এক তরুণীকে গুলি করে হত্যা করা হয়েছে। এই হত্যাকাণ্ডের অভিযোগ উঠেছে মিরাজ নামের এক যুবকের বিরুদ্ধে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত পৌনে ৮টার দিকে এই ঘটনা ঘটে। নিহত খুশি জিন্নাহ পাড়া এলাকার খোকন শেখের মেয়ে এবং তার স্বামীর নাম সুমন সরদার। অভিযুক্ত মিরাজের বিস্তারিত পরিচয় এখনো জানা যায়নি।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার সময় খুশি তার মায়ের সঙ্গে জিন্নাহ পাড়া এলাকায় দাঁড়িয়ে কথা বলছিলেন। সে সময় মিরাজ নামের ওই যুবক সেখানে এসে খুশির মাকে সালাম দিয়ে কথা বলতে শুরু করেন। একপর্যায়ে তিনি পিস্তল বের করে খুশির মাথায় ও শরীরে গুলি করেন।
গুরুতর আহত অবস্থায় খুশিকে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন প্রাথমিকভাবে ধারণা করছেন, মাদক সংক্রান্ত বিরোধের জের ধরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। পুলিশ এই ঘটনার তদন্ত ও অভিযুক্তকে ধরতে অভিযান চালাচ্ছে।
কৃত্রিম বুদ্ধিমত্তা দ্রুত সফটওয়্যারের নিরাপত্তাত্রুটি খুঁজে বের করায় ডিজিটাল ব্যবস্থা সুরক্ষিত করার পাশাপাশি হ্যাকারদের সুযোগ…
যুক্তরাজ্যের লন্ডনে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর ভাই আনিসুজ্জামান চৌধুরী রনির প্রায় দেড় কোটি পাউন্ড মূল্যের…
রাজধানীর বাজারগুলোতে শীতকালীন সবজির সরবরাহ বাড়ায় দাম কিছুটা কমেছে এবং ডিমের বাজারে এসেছে স্বস্তি। তবে…
ভারতের উত্তর প্রদেশে গরু পাচারের অভিযোগে শত শত সন্দেহভাজনকে গুলি করে আহত করেছে পুলিশ। এপির…
চট্টগ্রামের পটিয়া থেকে ছিনতাই হওয়া ১৬ লাখ টাকা মূল্যের ৩০০ বস্তা চিনির মধ্যে ১৪.২ টন…
ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে গণসংযোগ ও মতবিনিময় সভা করেছেন সম্ভাব্য…
This website uses cookies.