ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের নির্বাচনী তৎপরতা ও গণসংযোগ বৃদ্ধি পেয়েছে। নির্বাচনের আনুষ্ঠানিক তফসিল ঘোষণার আগেই বিভিন্ন মতবিনিময় সভা ও মোটরসাইকেল শোডাউনের মাধ্যমে প্রার্থীরা নিজেদের প্রার্থিতার জানান দিচ্ছেন। এই ধারাবাহিকতায় শুক্রবার সন্ধ্যায় উত্তর চর ভেদুরিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে স্থানীয়দের সঙ্গে এক নির্বাচনী মতবিনিময় সভা করেছেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হাজী মোহাম্মদ জাকির হোসেন।
সভায় জাকির হোসেন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নিজের প্রার্থিতার ঘোষণা দিয়ে বলেন, নির্বাচিত হলে ভেদুরিয়া ইউনিয়নকে একটি মডেল ইউনিয়নে রূপান্তর করাই তার লক্ষ্য। তরুণ প্রজন্মের জন্য কর্মসংস্থান সৃষ্টিকে তিনি সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। তিনি জানান, দীর্ঘদিন ধরে স্থানীয় মানুষের ভালোবাসা ও সমর্থনে তিনি এলাকার উন্নয়নে কাজ করছেন এবং দলের নেতাকর্মী ও সাধারণ মানুষের উৎসাহেই এই নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
নিজের রাজনৈতিক অবস্থান তুলে ধরে জাকির হোসেন বলেন, তিনি দীর্ঘ সময় ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত আছেন এবং দলের দুঃসময়ে আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করেছেন। তিনি আশা প্রকাশ করেন যে, তার এই ত্যাগ, শ্রম ও রাজনৈতিক অবদানের বিষয়টি বিবেচনায় নিয়ে বিএনপি তাকে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রদান করবে।
নির্বাচিত হলে ভেদুরিয়া ইউনিয়নকে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, চুরি ও ডাকাতিমুক্ত করার কঠোর প্রতিশ্রুতি দেন তিনি। এ ছাড়া এলাকায় শিল্পকারখানা গড়ে তোলা, অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং ব্যবসায়ীদের জন্য সহায়ক পরিবেশ নিশ্চিত করার পরিকল্পনা তুলে ধরেন তিনি।
ভেদুরিয়া ইউনিয়ন বিএনপির সহসভাপতি ফজলুল হক গরামীর সভাপতিত্বে সভায় ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভায় ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সালাম মাস্টার ও ব্যবসায়ী সিরাজ মাঝিসহ স্থানীয় নেতৃবৃন্দ অংশ নেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক মো. রাসেল। সভা শেষে জাকির হোসেন স্থানীয় ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন।
এদিকে, ইউনিয়নের বিভিন্ন পাড়া-মহল্লা, হাটবাজার ও চায়ের দোকানে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে আলোচনা সরগরম হয়ে উঠেছে। নির্বাচন কমিশন ২০২৭ সালের জানুয়ারি থেকে পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ঘোষণা দিলেও ভেদুরিয়া ইউনিয়নের বিস্তারিত সময়সূচি আনুষ্ঠানিক তফসিল ঘোষণার মাধ্যমে জানা যাবে।
মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর অভিযানে বিভিন্ন অপরাধে ৬৫ হাজারের বেশি বিদেশি নাগরিক আটক হয়েছেন।…
ইরানে নতুন করে সামরিক হামলার সম্ভাবনা নিয়ে মন্তব্য করেছেন তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টম ব্যারাক।…
আজ বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি শামসুর রাহমানের ৯৮তম জন্মবার্ষিকী। তাঁর কবিতায় নাগরিক জীবনের সুখ-দুঃখ,…
কৃত্রিম বুদ্ধিমত্তা দ্রুত সফটওয়্যারের নিরাপত্তাত্রুটি খুঁজে বের করায় ডিজিটাল ব্যবস্থা সুরক্ষিত করার পাশাপাশি হ্যাকারদের সুযোগ…
যুক্তরাজ্যের লন্ডনে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর ভাই আনিসুজ্জামান চৌধুরী রনির প্রায় দেড় কোটি পাউন্ড মূল্যের…
রাজধানীর বাজারগুলোতে শীতকালীন সবজির সরবরাহ বাড়ায় দাম কিছুটা কমেছে এবং ডিমের বাজারে এসেছে স্বস্তি। তবে…
This website uses cookies.