প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, ১০:০৪ পিএম। সৌদি আরবের নিরাপত্তা পরিস্থিতির অবনতির কারণে দাম্মাম ও রিয়াদ রুটে ফ্লাইট চলাচল সাময়িকভাবে স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। গত বৃহস্পতিবার বিমান কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২১ অক্টোবর রাতে সৌদি আরবের দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে যাত্রীদের নিরাপত্তার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঘোষণা অনুযায়ী, দাম্মাম রুটে আগামী ২৩ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত সব ফ্লাইট বন্ধ থাকবে। অন্যদিকে, রিয়াদ রুটে ৩১ অক্টোবর পর্যন্ত ফ্লাইট চলাচল স্থগিত থাকবে।
তবে ঢাকা থেকে জেদ্দা ও মদিনাগামী ফ্লাইট নির্ধারিত সময়সূচি অনুযায়ী চলাচল অব্যাহত থাকবে। বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, জরুরি প্রয়োজনে দাম্মাম ও রিয়াদগামী যাত্রীরা আসন খালি থাকা সাপেক্ষে জেদ্দা বা মদিনা বিমানবন্দর ব্যবহার করে সৌদি আরবে যাতায়াত করতে পারবেন। টিকিট ও ভ্রমণসংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য যাত্রীদের নিকটস্থ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সেলস সেন্টারে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।
কৃত্রিম বুদ্ধিমত্তা দ্রুত সফটওয়্যারের নিরাপত্তাত্রুটি খুঁজে বের করায় ডিজিটাল ব্যবস্থা সুরক্ষিত করার পাশাপাশি হ্যাকারদের সুযোগ…
যুক্তরাজ্যের লন্ডনে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর ভাই আনিসুজ্জামান চৌধুরী রনির প্রায় দেড় কোটি পাউন্ড মূল্যের…
রাজধানীর বাজারগুলোতে শীতকালীন সবজির সরবরাহ বাড়ায় দাম কিছুটা কমেছে এবং ডিমের বাজারে এসেছে স্বস্তি। তবে…
ভারতের উত্তর প্রদেশে গরু পাচারের অভিযোগে শত শত সন্দেহভাজনকে গুলি করে আহত করেছে পুলিশ। এপির…
চট্টগ্রামের পটিয়া থেকে ছিনতাই হওয়া ১৬ লাখ টাকা মূল্যের ৩০০ বস্তা চিনির মধ্যে ১৪.২ টন…
ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে গণসংযোগ ও মতবিনিময় সভা করেছেন সম্ভাব্য…
This website uses cookies.