ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালে অংশ নিতে আজারবাইজানের রাজধানী বাকুতে পৌঁছেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ ফুটবল দল। গত বুধবার বাংলাদেশ সময় রাত ১১টায় বাকুতে পৌঁছানোর পর বাংলাদেশের কিশোর ফুটবলাররা সেখানকার অ্যাথলেটস ভিলেজে অবস্থান করছেন। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) জানিয়েছে, দলের সব খেলোয়াড় এবং কর্মকর্তা সম্পূর্ণ সুস্থ আছেন।
আজারবাইজানে পৌঁছানোর পরদিনই গতকাল সেখানে নিজেদের প্রথম অনুশীলনে নেমে পড়ে বাংলাদেশ দল। বাফুফের পাঠানো এক ভিডিও বার্তায় দলের গোলরক্ষক কোচ আরিফুজ্জামান হিমেল টুর্নামেন্টের সার্বিক আয়োজনের প্রশংসা করে জানান, চমৎকার শৃঙ্খলা ও ব্যবস্থাপনার মধ্যে সবকিছু পরিচালিত হচ্ছে। তিনি বলেন, আগামী ২৪ অক্টোবর তাদের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে এবং দলের পুরো মনোযোগ এখন সেই ম্যাচের দিকেই। টুর্নামেন্টে তাদের মূল লক্ষ্য গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া। এই প্রতিযোগিতায় বাংলাদেশের গ্রুপে অন্য প্রতিপক্ষ হিসেবে রয়েছে ওয়েলস, পর্তুগাল, ইন্দোনেশিয়া, ফিজি ও বুরুন্ডি। আগামী ২৪ অক্টোবর ওয়েলসের মুখোমুখি হয়ে বিশ্বকাপ মিশন শুরু করার পর ২৫ ও ২৬ অক্টোবর একদিনে দুটি করে ম্যাচ খেলবে বাংলাদেশের কিশোররা।
ফিফার বিশেষ উদ্যোগে এবারই প্রথমবারের মতো বয়সভিত্তিক এই বিশ্বকাপ আসর আয়োজন করা হচ্ছে, যেখানে বিশ্বের ১৯১টি দেশ অংশ নিচ্ছে। এই টুর্নামেন্টের ম্যাচগুলো ৬৮ মিটার দৈর্ঘ্য ও ৪৮ মিটার প্রস্থের মাঠে অনুষ্ঠিত হবে। প্রতি দলে ৮ জন করে খেলোয়াড় নিয়ে গঠিত হবে একাদশ এবং খেলা অনুষ্ঠিত হবে ৪০ মিনিটের, যেখানে ২০ মিনিট করে দুটি অর্ধে খেলা পরিচালিত হবে।
ম্যানচেস্টার ইউনাইটেডের অধিনায়ক ব্রুনো ফার্নান্দেস মনে করেন, ক্লাবটি এখনো অতীতের সাফল্য নিয়ে পড়ে আছে। অথচ…
রাওয়ালপিন্ডিতে হ্যারি ব্রুকের ঐতিহাসিক দ্বিশতকে ৪২৯ রানের পাহাড় গড়েছিল ইংল্যান্ড। তবে ৪৩০ রানের লক্ষ্য তাড়া…
ভারতের আসাম রাজ্যের তিন জেলায় দুই দিনের বিশেষ উচ্ছেদ অভিযানে ১,১০০টিরও বেশি মুসলিম পরিবারের ঘরবাড়ি…
নাটোরের বাগাতিপাড়া ও লালপুরে দুটি আলাদা ঘটনায় মসজিদ ও মাজারের দানবাক্স ও সিন্দুক ভেঙে টাকা…
সৌদি আরবের নিরাপত্তা পরিস্থিতির অবনতির কারণে দাম্মাম ও রিয়াদ রুটে ফ্লাইট চলাচল স্থগিত করেছে বিমান…
লক্ষ্মীপুরে বিসিক শিল্পনগরী প্রতিষ্ঠার ২৯ বছর পার হলেও দূর হয়নি গ্যাস, পানি ও যাতায়াতের সংকট।…
This website uses cookies.