
ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালে অংশ নিতে আজারবাইজানের রাজধানী বাকুতে পৌঁছেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ ফুটবল দল। গত বুধবার বাংলাদেশ সময় রাত ১১টায় বাকুতে পৌঁছানোর পর বাংলাদেশের কিশোর ফুটবলাররা সেখানকার অ্যাথলেটস ভিলেজে অবস্থান করছেন। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) জানিয়েছে, দলের সব খেলোয়াড় এবং কর্মকর্তা সম্পূর্ণ সুস্থ আছেন।
আজারবাইজানে পৌঁছানোর পরদিনই গতকাল সেখানে নিজেদের প্রথম অনুশীলনে নেমে পড়ে বাংলাদেশ দল। বাফুফের পাঠানো এক ভিডিও বার্তায় দলের গোলরক্ষক কোচ আরিফুজ্জামান হিমেল টুর্নামেন্টের সার্বিক আয়োজনের প্রশংসা করে জানান, চমৎকার শৃঙ্খলা ও ব্যবস্থাপনার মধ্যে সবকিছু পরিচালিত হচ্ছে। তিনি বলেন, আগামী ২৪ অক্টোবর তাদের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে এবং দলের পুরো মনোযোগ এখন সেই ম্যাচের দিকেই। টুর্নামেন্টে তাদের মূল লক্ষ্য গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া। এই প্রতিযোগিতায় বাংলাদেশের গ্রুপে অন্য প্রতিপক্ষ হিসেবে রয়েছে ওয়েলস, পর্তুগাল, ইন্দোনেশিয়া, ফিজি ও বুরুন্ডি। আগামী ২৪ অক্টোবর ওয়েলসের মুখোমুখি হয়ে বিশ্বকাপ মিশন শুরু করার পর ২৫ ও ২৬ অক্টোবর একদিনে দুটি করে ম্যাচ খেলবে বাংলাদেশের কিশোররা।
ফিফার বিশেষ উদ্যোগে এবারই প্রথমবারের মতো বয়সভিত্তিক এই বিশ্বকাপ আসর আয়োজন করা হচ্ছে, যেখানে বিশ্বের ১৯১টি দেশ অংশ নিচ্ছে। এই টুর্নামেন্টের ম্যাচগুলো ৬৮ মিটার দৈর্ঘ্য ও ৪৮ মিটার প্রস্থের মাঠে অনুষ্ঠিত হবে। প্রতি দলে ৮ জন করে খেলোয়াড় নিয়ে গঠিত হবে একাদশ এবং খেলা অনুষ্ঠিত হবে ৪০ মিনিটের, যেখানে ২০ মিনিট করে দুটি অর্ধে খেলা পরিচালিত হবে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২