ঢাকা ১১:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন রবিউল ইসলাম নয়ন চট্টগ্রাম পতেঙ্গায় ৫ লক্ষ টাকার চোরাই কয়লা জব্দ সোনাগাজী পৌরসভার কোরবানি বর্জ্য ফেলার প্রতিবাদে মানববন্ধন কুমিল্লায় তদন্তে আসা পুলিশ সদস্যকে কুপিয়ে জখম ব্রাহ্মণপাড়া থানা পুলিশের অভিযানে ৮০ বোতল বিদেশী মদ উদ্ধার বরুড়ায় ৬ বছরের নিষ্পাপ শিশুকে ধর্ষণ ঘৃণ্য অপরাধী এখনও পলাতক নওগাঁ পেশাদার মাদক ব্যবসায়ী আটক ডিবি পুলিশের অভিযানে মিঠাপুকুরে ইয়াবা সহ ২ মাদক ব‍্যবসায়ী আটক রংপুরে থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার, তদন্ত কমিটি গঠন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের উদ্যোগে বেগমগঞ্জে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত

রংপুর সীমান্তে জ্বালানি তেল পাচার রোধে সতর্ক বিজিবি

স্টাফ রিপোর্টার রংপুর:
  • আপডেট সময় : ১১:৩৬:১৩ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬ ৬৮ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

স্টাফ রিপোর্টার
রংপুর:

জ্বালানি তেল পাচার ঠেকাতে রংপুর বিভাগের সীমান্তে তৎপরতা বাড়িয়েছে বিজিবি। এক মাসে বিভাগটির তিন জেলার সীমান্ত থেকে ১৩০০ লিটারের বেশি জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে।

রংপুর বিজিবি সেক্টর কমান্ডার সূত্রে জানা গেছে, গত এক মাসে সীমান্ত এলাকা থেকে এক হাজার ৩১৮ লিটার জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ডিজেল ১ হাজার ১৩৫ লিটার এবং পেট্রোল ১৮০ লিটার।

কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারীর জেলার সীমান্তবর্তী এলাকা থেকে এসব জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে। সীমান্তের বিভিন্ন পয়েন্টে নজরদারি জোরদার, চেকপোস্ট স্থাপন, বিশেষ টহল ও সন্দেহজনক যানবাহনে তল্লাশি কার্যক্রম বাড়ানো হয়েছে।

রংপুর বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল শফিক জানিয়েছেন, বুড়িমারী, সোনারহাটসহ বিভিন্ন সীমান্ত এলাকায় বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। স্থলবন্দর দিয়ে যেসব যানবাহন আসছে তার সবগুলোই তল্লাশি করা হচ্ছে। তেলের ট্যাংকও চেক করা হচ্ছে।

উদ্ধার করা জ্বালানি ভারতে পাচারের উদ্দেশ্যে মজুদ করা হয়েছিল কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ভারতে পাচার হওয়ার কোনো তথ্য আমাদের কাছে নেই। সীমান্তবর্তী মানুষ পাচারের চেয়ে মজুদ রাখতে বেশি আগ্রহী বলে মনে হয়েছে। সীমান্তে বিজিবির কঠোর অবস্থানের কারণে কেউ পাচারের সাহস পাবে না।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রংপুর সীমান্তে জ্বালানি তেল পাচার রোধে সতর্ক বিজিবি

আপডেট সময় : ১১:৩৬:১৩ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬