Header Premium (728×90)

জেলা/স্থানীয়

রিমান্ডের দ্বিতীয় দিনে জিজ্ঞাসাবাদে আতিকুর রহমানের স্বীকারোক্তি অনুযায়ী মা-মেয়ে হত্যায় ব্যবহৃত ছুরি উদ্ধার

স্টাফ রিপোর্টার রংপুর:
আজ (১১ ফেব্রুয়ারি) মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে সম্প্রতি রংপুরের পীরগঞ্জে মায়ের গলা কাটা মাথা উদ্ধারের পরের দিন মেয়ের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় মাকে হত্যায় ব্যবহৃত ছুরি উদ্ধার করেছে পুলিশ।

ছুরি উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএ ফারুক।
তিনি জানান, দেলোয়ারা বেগমকে হত্যার অভিযোগে গ্রেফতার আতিকুর রহমানের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।

রিমান্ডের ২য় দিনে জিজ্ঞাসাবাদে আতিকুর রহমানের স্বীকারোক্তি অনুযায়ী আজ সকাল সাড়ে ৯টার দিকে করতোয়া নদী থেকে এ ছুরি উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়,
হত্যার শিকার দেলোয়ারা বেগম নীলফামারীর জলঢাকা উপজেলার বাসিন্দা ছিলেন এবং তার বিয়ে হয়েছিল গাইবান্ধার গোবিন্দগঞ্জে। বিয়ের কয়েক বছর পর স্বামী-স্ত্রীর মধ্যে ছাড়াছাড়ি হয়। দেলোয়ারার সঙ্গে বদনাপাড়া গ্রামের আতিকুর রহমানের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। সেই সুবাদে তারা গ্রামগঞ্জে গানবাজনা করে বেড়াতেন।

উল্লেখ্য, দেলোয়ারা বেগম হত্যার ঘটনায় পুলিশ আতিকুর রহমানকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। তার দেওয়া তথ্যমতে, উপজেলার করতোয়া নদীর টোংরারদহ থেকে দেলোয়ারা বেগমের খণ্ডিত মাথা মাটি খুঁড়ে উদ্ধার করে থানা পুলিশ। পরবর্তীতে পুনরায় জিজ্ঞাসাবাদে অভিযুক্ত আতিকুর রহমানের বাড়ির পেছনে বাগানে পুঁতে রাখা শিশু সায়মার মরদেহ উদ্ধার করা হয়।

editor

Recent Posts

গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর আদায়ের নির্দেশ স্থগিত

ড. মুহাম্মদ ইউনূস প্রতিষ্ঠিত গ্রামীণ কল্যাণের কাছে পাঁচ করবর্ষের বকেয়া ৬৬৬ কোটি টাকার বেশি কর…

2 minutes ago

চাকরির বেতন ও বাসা ভাড়া নির্ধারণে মানুষের হয়ে লড়বে এআই

চাকরির বেতন, বাসা ভাড়া ও ল্যাপটপের দাম কমানোর মতো দরকষাকষির কাজ মানুষের হয়ে করার জন্য…

22 minutes ago

বেতাগীতে অপরাধীদের কোনো ছাড় নয়: চিফ হুইপ নূরুল ইসলাম মনি

বরগুনা-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি বলেছেন, বেতাগীতে কোনো…

24 minutes ago

৯৯ বছর বয়সে বিমানের ডানায় দাঁড়িয়ে বিশ্ব রেকর্ড গড়লেন হেলগা

বিমানের ডানায় দাঁড়িয়ে ওড়ার দুঃসাহসিক কীর্তি ‘উইং ওয়াক’ সম্পন্ন করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম তুলেছেন…

45 minutes ago

পিস্তল হাতে প্রতিমন্ত্রী ইশরাকের অভিযান, তদন্তের আশ্বাস ডিবি প্রধানের

রাজধানীর গেণ্ডারিয়ায় পিস্তল হাতে মাদকবিরোধী অভিযানের ভিডিও ভাইরাল হওয়ার পর মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের বিরুদ্ধে…

1 hour ago

মা ইলিশ রক্ষায় ১১১ সংসদ সদস্যকে মৎস্যমন্ত্রীর ডিও লেটার

মা-ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬ সফলভাবে বাস্তবায়ন ও জনসচেতনতা বাড়াতে ৩৮ জেলার ১১১ জন সংসদ সদস্যকে ডিও…

2 hours ago

This website uses cookies.