Header Premium (728×90)

জেলা/স্থানীয়

ঘোড়াঘাটে শ্বশুরের গোপন অঙ্গ কাটলেন পুত্রবধূ

ফাহিম হোসেন রিজু ঘোড়াঘাট উপজেলা প্রতিনিধি:
পারিবারিক কলহের জেরে শ্বশুরের গোপনাঙ্গে ব্লেড দিয়ে কেটে দেওয়ার অভিযোগ উঠেছে ছেলের বউ ফাতেমা বেগমের (৩০) বিরুদ্ধে । এ ঘটনায় পুলিশ রাতেই ওই ছেলের বউকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়েছেন।

শনিবার (৮ ফেব্রুয়ারি) রাত ৯ টার দিকে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় এ ঘটনা ঘটে।

গুরুতর আহত শাহ জামাল প্রামাণিক (৬৫) বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। তার বাড়ি উপজেলার ৩ নং সিংড়া ইউনিয়নের বিরাহীমপুর গুচ্ছ গ্রাম এলাকায়।

ছেলের বউ ফাতেমা বেগম জানান, অনুমান পনেরো বছরে আগে তার শ্বশুরের বড় ছেলে মনির প্রামাণিকের সাথে বিয়ে হয়। সেই থেকে একই ইউনিয়নের বারোপাইকার গড় এলাকায় তিন সন্তান নিয়ে স্বামীর বসতবাড়িতে বসবাস করছিলেন। তাঁর স্বামী পেশায় একজন শ্রমিক। পরে, সেখানে থাকা অবস্থায় স্বামী প্রায় দুই-তিন লাখ টাকা ঋণ হয়। গত দুই মাস আগে তাঁর স্বামী সেই বাড়ি বিক্রি করে ঋণ পরিশোধ করেন। পরে থাকার জায়গা না থাকায় শ্বশুর তাঁর নিজের বাড়িতে তাদেরকে নিয়ে আসেন এবং রান্না ঘরের এক পাশে থাকার ব্যবস্থা করে দেন।

সে সময় তাঁর স্বামী মনির তিন সন্তানসহ তাকে রেখে কাজের জন্য অন্য জেলায় চলে যান। তার কিছুদিন পর থেকে শ্বাশুড়ি ও শ্বশুরের সাথে থাকার জায়গা নিয়ে ঝগড়া হতো এবং বাড়ি থেকে বের হয়ে যেতে বলতো। প্রায়ই তার সাথে অনৈতিক কাজ করে বাড়ি থেকে বের করে দেওয়ার হুমকি দিতো। সাত দিন আগে তার স্বামী মনির বাড়ি ফিরে আসেন। এ নিয়ে গত তিনদিন ধরে আরো চরম আকার ধারণ করে। গেল শনিবার রাতে বাড়িতে কেউ না থাকার সুযোগে ঝগড়ার এক পর্যায়ে শ্বশুর শাহজামাল অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। এরপর তাকে টেনে শোবার ঘরে নিয়ে যায় এবং অনৈতিক কাজ করার চেষ্টা করে। সে সময় আগে থেকে নিজের কাছে রাখা ব্লেড দিয়ে শ্বশুর শাহজামালের পুরুষাঙ্গ কেটে দেন।

পরে, তাঁর চিৎকারে লোকজন ওই ঘরে গিয়ে শাহজামালকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন।

এ বিষয়ে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগের চিকিৎসক আহসান হাবীব বলেন, শনিবার রাত পৌনে ১০ টায় আহত শাহজামাল প্রামাণিককে তাঁর পরিবারের লোকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এসেছেন। তাঁর পুরুষাঙ্গের গোড়ার দিকের প্রায় ৪ সেন্টিমিটার অংশ কেটে গেছে। এতে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। পুরুষাঙ্গে আটটি সেলাই দেয়া হয়েছে। তিনি এখন পর্যবেক্ষনে আছেন।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, ঘোড়াঘাট উপজেলার বিরাহিমপুর গুচ্ছগ্রাম এলাকায় শাহজামাল প্রামাণিক নামের এক ব্যক্তির পুরুষাঙ্গ কেটে দেয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহত শাহজামাল প্রামাণিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য শাহজামাল প্রামাণিকের ছেলের স্ত্রীকে থানায় নেয়া হয়েছে।

editor

Recent Posts

তাজমিন হত্যা: কক্সবাজারের হোটেলকর্মী রাজুর বিরুদ্ধে ধর্ষণের মামলা

কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিনের মৃত্যুর ঘটনায় কক্সবাজারের হোটেলকর্মী রিয়াজ উদ্দিন রাজুর বিরুদ্ধে ধর্ষণের…

7 minutes ago

স্বাধীন বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর ও ‘প্রজাতন্ত্র’ ধারণার ঐতিহাসিক পর্যালোচনা

স্বাধীনতার পর বাংলাদেশ রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তর, সংবিধান প্রণয়ন প্রক্রিয়ার সীমাবদ্ধতা এবং রাষ্ট্রীয় পরিসরে বাংলা ভাষার…

13 minutes ago

নিলয়-হিমির ‘প্রথম প্রেমের গল্প’ পাকিস্তানি নাটকের নকল: অভিযোগ

তানভীর তন্ময় পরিচালিত বাংলাদেশি নাটক ‘প্রথম প্রেমের গল্প’ পাকিস্তানি ধারাবাহিক ‘শেইদাই’ থেকে গল্প হুবহু নকলের…

26 minutes ago

সৌদিগামী ১০৭ ফ্লাইট ব্যাহত, চরম ভোগান্তিতে সাড়ে ১৬ হাজার যাত্রী

সৌদি আরবের বিমানবন্দরে হামলার পর বিধিনিষেধের কারণে ঢাকা-সৌদি রুটে ১০৭টি ফ্লাইট ব্যাহত হয়েছে, যা ১৬…

49 minutes ago

জুলাই জাতীয় সনদের এক বছর: রাজনৈতিক সমঝোতায় এখনো রয়ে গেছে মতপার্থক্য

জুলাই জাতীয় সনদ স্বাক্ষরের এক বছর পূর্ণ হলো আজ। রাষ্ট্রের কাঠামোগত সংস্কারের লক্ষ্যে তৈরি এই…

52 minutes ago

নোয়াখালীর সেনবাগে স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

নোয়াখালীর সেনবাগে অষ্টম শ্রেণি পড়ুয়া এক স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। পারিবারিক কলহের জেরে…

1 hour ago

This website uses cookies.