Header Premium (728×90)

জেলা/স্থানীয়

চাকরিতে ফিরছেন আ.লীগ সরকারের বরখাস্ত ১,৫২২ পুলিশ সদস্য

মোঃ মকবুলার রহমান নীলফামারী জেলা প্রতিনিধি:
বিগত সরকারের সময় চাকরি হারানো ১,৫২২ পুলিশ সদস্যের পুনর্বহালের সিদ্ধান্ত নিয়েছে পুলিশ সদর দফতর। শনিবার (৮ ফেব্রুয়ারি) রাতে পুলিশের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন।

সদর দফতরের তথ্য অনুযায়ী, চাকরিতে পুনর্বহালের জন্য কনস্টেবল ১,০২৫ জন, নায়েক ৭৯ জন, এএসআই/এটিএসআই ১৮০ জন, এসআই/সার্জেন্ট/টিএসআই ২০০ জন, ইন্সপেক্টর ১০ জন এবং নন-পুলিশ সদস্য ২৮ জন আবেদন করেছেন।

চাকরিচ্যুতদের আবেদনের পর্যালোচনার জন্য গত বছরের আগস্টে একজন ডিআইজির নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়। ইতোমধ্যে কমিটি সুপারিশসহ প্রতিবেদন জমা দিয়েছে। যেসব সদস্য আপিল ট্রাইব্যুনালে জয়ী হয়েছেন, তাদের পুনর্বহালের কার্যক্রম শুরু হয়েছে।

তবে যারা বিভাগীয় আপিল বা অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালে মামলা করেননি, তাদের পুনর্বহাল সম্ভব হয়নি বলে জানিয়েছে পুলিশ সদর দফতর। পাশাপাশি, ভবিষ্যতে শৃঙ্খলা পরিপন্থী আচরণ না করার জন্য সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে।

পুলিশ সদর দফতর জানিয়েছে, চাকরিচ্যুতদের ন্যায়বিচার নিশ্চিত করতে তারা আন্তরিকভাবে কাজ করছে। ঢাকা মেইলে প্রকাশিত খবরে এমনটি জানা গেছে ।

editor

Recent Posts

প্রশ্নপত্র ফাঁস রুখতে সচিবালয়ে রাত কাটাচ্ছেন প্রতিমন্ত্রী আমিনুল হক

সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাত কাটাচ্ছেন যুব…

24 minutes ago

সালমানের প্র্যাঙ্কে শুটিং সেটে কেঁদে ফেলেছিলেন কারিশমা কাপুর

জনপ্রিয় বলিউড জুটি সালমান খান ও কারিশমা কাপুরের মজার এক স্মৃতি। শুটিং সেটে সালমানের করা…

44 minutes ago

সাজেকের পর্যটনকেন্দ্র খুলে দেওয়ার নির্দেশ, বাধা নেই ভ্রমণে

দীর্ঘ বিরতির পর রাঙামাটির সাজেক পর্যটনকেন্দ্র পর্যটকদের জন্য পুনরায় খুলে দেওয়ার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন।…

1 hour ago

সারাদেশে পূজা উদযাপনে সর্বাত্মক সহযোগিতা করবে এনসিপি: নাহিদ ইসলাম

সারাদেশে পূজা উদযাপনে সর্বাত্মক রাজনৈতিক সহযোগিতা করার কথা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও…

2 hours ago

কুমিল্লা সীমান্তে বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্য

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার আশাবাড়ি সীমান্ত এলাকা থেকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) পুলিশের দুই সদস্যকে ধরে…

3 hours ago

ইয়েমেনের আল-মাশিক প্রাসাদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা: নিহত ২

দক্ষিণ ইয়েমেনের এডেন শহরে অবস্থিত আল-মাশিক প্রেসিডেন্সিয়াল প্যালেসে ইরানপন্থি হুথি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলায় দুই জন…

3 hours ago

This website uses cookies.