নবীনগরে গণধর্ষণ মামলার আসামী গ্রেফতার।
ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার পরিদর্শক (তদন্ত)মোহাম্মদ সোহেল এর নেতৃত্বে সলিমগঞ্জ পুলিশ ক্যাম্প ইনচার্জ এসআই ইহসানুল হাসান সহ সংগীয় ফোর্সের সহায়তা উপজেলার সলিমগঞ্জ ইউনিয়নের শ্রীঘর বাজার এলাকায় অভিযান চালিয়ে চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার আসামী জিলানী(২৮)কে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার(২৩ শে সেপ্টেম্বর)সন্ধ্যায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত জিলানী জিনদপুর ইউনিয়নের নীলনগর গ্রামের শাহজাহান মিয়ার ছেলে।
জানা যায়,গত ১৪ ই আগষ্ট উপজেলার জিনদপুর ইউনিয়নের বাঙ্গরা বাজারে আলী আকবর প্লাজার তৃতীয় তলায় এক যুবতী (১৮) গণধর্ষণের শিকার হয়।ঐ মাসেরই ১৭ তারিখে ধর্ষনের শিকার ভিকটিম বাদী হয়ে তিনজন কে আসামী করে নবীনগর থানায় এজাহার দায়ের করেন।
এজাহার দায়েরের পর ঐদিনই মামলাটি নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০,সংশোধনী ২০০৩ এর ৯(৩)/৩০ ধারায় রুজু করে আসামী গ্রেফতার অভিযানে নামে থানা পুলিশ এরই অংশ হিসেবে এজাহার নামীয় ২ নং আসামী জিলানী কে গ্রেফতার করেন।এই বিষয়ে নবীনগর থানার পুলিশ পরিদর্শক(তদন্ত)মোহাম্মদ সোহেল বলেন,গ্রেফতারকৃত আসামী জিলানী কে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে,অন্য আসামীদের কে গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।
বিশ্বব্যাপী আজ ১১ অক্টোবর আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালিত হচ্ছে। দিবসটির লক্ষ্য কন্যাশিশুদের শিক্ষা, সুরক্ষা ও…
মাত্র ২৫ কোটি রুপি নির্মাণব্যয়ের মালয়ালম রোমান্টিক কমেডি সিনেমা ‘বেথলেহেম কুদুম্বা ইউনিট’ বিশ্বজুড়ে ৩৩০ কোটি…
ওমান উপসাগরে মার্কিন নৌ অবরোধ এড়িয়ে যাওয়ার চেষ্টার অভিযোগে একটি বাণিজ্যিক জাহাজ অচল করার দাবি…
এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ সহ সব বিষয়ে এ-প্লাস পেয়ে নিজের বাল্যবিবাহ ঠেকিয়ে দিয়েছে সাতক্ষীরার মেধাবী শিক্ষার্থী…
উৎপাদন ব্যয় বেড়ে যাওয়া, আশানুরূপ বাজারদর না পাওয়া এবং কৃষি উপকরণের নানা সংকটে পাবনার ঈশ্বরদীতে…
জীবন রক্ষাকারী ওষুধের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে উৎপাদন ব্যয় কমানোর ওপর গুরুত্ব দিয়েছেন…
This website uses cookies.