Header Premium (728×90)

অপরাধ

ঝালকাঠিতে ধর্ষণের অভিযোগে মামলা, ধর্ষক গ্রেপ্তার

আবু সায়েম আকন, ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুরে বিয়ের প্রলোভন দেখিয়ে ১৯ বছরের এক মেয়েকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ঝালকাঠি সদর থানার বৈদারাপুর গ্রামের মৃত মোজাম্মেল হাওলাদারের ছেলে মোঃ নাহিদ(৩০) ওরফে রাজুকে আসামী করে ভুক্তভোগী মেয়ের মা ৮ অক্টোবর রাতে বাদী হয়ে রাজাপুর থানায় মামলা দায়ের করেন। পুলিশ রাতেই অভিযুক্ত ধর্ষককে গ্রেপ্তার করেছে।

মামলা সূত্রে জানাযায়, ভুক্তভোগীর মা বিবাদীর রাজাপুর সদরের বাইপাস এলাকায় ব্যাচেলর ভাড়া বাসায় ঝিয়ের কাজ করত। তার সুবাদে ভুক্তভোগী মায়ের কাজে সাহায্য করার জন্য প্রায়ই বিবাদীর বাসায় যাতায়াত করতো। এই সুযোগে বিবাদী ভুক্তভোগীর সাথে একটা প্রেমের সম্পর্ক গড়ে তোলে। একদিন ভুক্তভোগীর মা এবং ভুক্তভোগী পারিবারিক সমস্যার কারণে তার বাসায় রাত্রি যাপন করে। ঐ রাত আনুমানিক ১২ টা ৩০ মিনিটের সময় ভুক্তভোগীর মা ঘুমিয়ে পরলে বিবাদী ভুক্তভোগীকে ডেকে তার রুমে নিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে জোর করে ধর্ষণ করে। এবং এই ঘটনা কাউকে না বলতে প্রায়ই ভয়ভীতি দেখাতে থাকে। তাই ভুক্তভোগী ভয়ে এবং লোকলজ্জায় কাউকে কিছু না বললেও শারিরীক সমস্যা এবং পরিবর্তন দেখে ভুক্তভোগীর মা তাকে ডাক্তার দেখিয়ে পরীক্ষা নিরীক্ষা করায়। ডাক্তারি পরীক্ষায় তার গর্ভে ৭ মাসের বাচ্চা ধরা পরে। তারপর মেয়েকে চাপ দিলে মায়ের কাছে সব খুলে বলে।

এ বিষয়ে রাজাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা পুলক চন্দ্র রায় বলেন, ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। আমরা ৮ তারিখ রাতেই আসামি ধরতে সক্ষম হয়েছি। আজ সকালে আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

admin

Recent Posts

রাজবাড়ীতে মেয়াদোত্তীর্ণ শিশু পণ্য বিক্রি, ম্যানেজারকে কারাদণ্ড ও জরিমানা

রাজবাড়ীর আইয়ুব হিলটপ সুপার মার্কেটে অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ শিশু পণ্য জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ…

4 minutes ago

বরিশালে সংরক্ষিত এলাকায় অনুমোদনহীন বহুতল ভবন নির্মাণের অভিযোগ

বরিশাল নগরীর জর্ডান রোডের সংরক্ষিত এলাকায় বৈধ অনুমোদন ছাড়াই বহুতল ভবন নির্মাণ করছে গ্রিন সিটি…

9 minutes ago

সাঁতারু আতিকুর রহমানের ঝুলিতে ৩৩০ পদক, পেলেন ফেডারেশনের দায়িত্ব

দীর্ঘ ক্রীড়া জীবনে ৩৩০টি পদক জয়ী সাঁতারু আতিকুর রহমান সম্প্রতি বাংলাদেশ সুইমিং ফেডারেশনের এডহক কমিটির…

20 minutes ago

উপসাগরীয় দেশগুলোর আস্থার সংকটে মার্কিন নিরাপত্তা ছাতা

ইরানকে কেন্দ্র করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গৃহীত নীতি ও কূটনৈতিক ব্যর্থতায় হতাশ উপসাগরীয় দেশগুলো।…

35 minutes ago

দেবীগঞ্জে স্মার্টফোন ও মাদককে ‘লাল কার্ড’ দেখাল শতাধিক শিক্ষার্থী

পঞ্চগড়ের দেবীগঞ্জে কিশোর অপরাধ, মাদক ও স্মার্টফোনের অপব্যবহারের বিরুদ্ধে লাল কার্ড প্রদর্শন ও শপথ গ্রহণ…

35 minutes ago

প্রয়াত বরেণ্য অভিনেতা প্রবীর মিত্রের জন্মদিন আজ

আজ বরেণ্য ও প্রয়াত চলচ্চিত্র অভিনেতা প্রবীর মিত্রের জন্মদিন। ১৯৪১ সালের এই দিনে জন্মগ্রহণ করা…

43 minutes ago

This website uses cookies.