রাজবাড়ী সদর উপজেলার আইয়ুব হিলটপ সুপার মার্কেটে অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ শিশু পণ্য বিক্রির দায়ে একটি প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। রোববার (১৬ আগস্ট) বিকেলে পরিচালিত এই অভিযানে প্রতিষ্ঠানটির ম্যানেজার ওলিউর রহমানকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত ম্যানেজার ওলিউর রহমান সদর উপজেলার বানিবহ ইউনিয়নের বার্থা গ্রামের আব্দুর রহমান খানের ছেলে।
অভিযানটি পরিচালনা করেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পায়রা চৌধুরী। অভিযানকালে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ পণ্য জব্দ করা হয়েছে। এই কার্যক্রমে জেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক সূর্য কুমার প্রামাণিকসহ সদর থানা পুলিশের একটি দল সহায়তা প্রদান করে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট পায়রা চৌধুরী জানান, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি ও সংরক্ষণের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই এই অভিযান চালানো হয়। অভিযোগের সত্যতা পাওয়ায় প্রতিষ্ঠানটিকে ২ লাখ টাকা জরিমানা এবং ম্যানেজারকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি নিশ্চিত করেছেন।
অভিযানকালে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ পণ্য জব্দ করা হয়। দণ্ডপ্রাপ্ত প্রতিষ্ঠানটির ম্যানেজার ওলিউর রহমান (৫৮) সদর উপজেলার বানিবহ ইউনিয়নের বার্থা গ্রামের আব্দুর রহমান খানের ছেলে।
গণমাধ্যম প্রতিষ্ঠানে কর্মরত সাংবাদিকদের নিয়োগপত্র ও পরিচয়পত্র দেওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব…
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত মাদকবিরোধী অভিযানে গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ৪৬৫ জনকে গ্রেপ্তার করা…
খুলনার কয়রা উপজেলার দীর্ঘদিনের যোগাযোগ সংকট নিরসনে প্রায় ৬০ কিলোমিটার সড়ক উন্নয়নের একটি মাস্টার প্ল্যান…
সারা দেশে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির আওতায় ইতোমধ্যে দুই কোটি শিশুকে টিকা দেয়া হয়েছে। স্বাস্থ্য প্রতিমন্ত্রী…
ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদি আরবের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরসহ বেশ কয়েকটি স্থানে ড্রোন ও ক্ষেপণাস্ত্র…
পাবনার ভাঙ্গুড়া মহিলা ডিগ্রি কলেজের নৈশ প্রহরী পদে চাকরি দেওয়ার আশ্বাস দিয়ে ১ লাখ ২০…
This website uses cookies.