Header Premium (728×90)

বান্দরবানের লামায় পাহাড়ধসে একই পরিবারের তিনজনসহ ৫ জনের মৃত্যু

টানা ভারী বর্ষণের কবলে পড়ে বান্দরবানের লামা উপজেলার আজিজনগর ইউনিয়নের মিশন পাড়া এলাকায় পাহাড়ধসের ঘটনায় ৫ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (০৯ জুলাই) ভোররাত থেকে সকাল পর্যন্ত পৃথক দুটি পাহাড়ধসের ঘটনায় এই হতাহতের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শীদের তথ্যমতে, প্রথম ঘটনাটি ঘটে ভোর রাত আনুমানিক ৪টার দিকে। এ সময় পাহাড়ধসে মাটি এসে বসতঘরের ওপর পড়লে ঘুমন্ত অবস্থায় মো. ইউনুস (৪০), তার স্ত্রী রানু আক্তার (৩৫) এবং তাদের পাঁচ বছর বয়সী ছেলে মো. সোলেমান মাটিচাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। এর প্রায় দেড় ঘণ্টা পর, সকাল সাড়ে ৫টার দিকে একই এলাকায় আরেকটি পাহাড়ধসের ঘটনা ঘটে। এতে একতলা পাকা ঘরের দেয়াল ও মাটির নিচে চাপা পড়ে মো. জুয়েল (৩৪) ও তার স্ত্রী কুলছুমা আক্তার (২৫) নিহত হন।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করে এবং পাঁচজনের মরদেহ উদ্ধার করে। ঘটনার সত্যতা নিশ্চিত করে পুলিশ সুপার মোঃ ওহাবুল ইসলাম খন্দকার জানান, একই এলাকায় পৃথক দুটি পাহাড়ধসের ঘটনায় শিশুসহ মোট ৫ জনের মৃত্যু হয়েছে। মরদেহগুলো উদ্ধার করা হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

Recent Posts

নিরাপত্তার স্বার্থে সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র অনির্দিষ্টকালের জন্য বন্ধ

রাঙামাটির বাঘাইছড়িতে অবস্থিত সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র নিরাপত্তার খাতিরে সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। রবিবার…

2 minutes ago

মক্কা-মদিনার নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করলেন মিজানুর রহমান আজহারী

সৌদি আরবের পবিত্র ভূমিতে হামলা এবং সেখানে ওমরাহযাত্রীদের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ…

13 minutes ago

ভৈরবে ট্রাক্টর উল্টে হেলপার কিশোরের মৃত্যু

কিশোরগঞ্জের ভৈরবে ইটবোঝাই মাহিন্দ্র ট্রাক্টর উল্টে নূর আলম সিকদার (১৫) নামের এক কিশোর হেলপার নিহত…

31 minutes ago

রিয়াদ বিমানবন্দরে হুতি হামলায় ২ বাংলাদেশি নিহত, ৪ জন আইসিইউতে

সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতি বিদ্রোহীদের হামলায় দুই বাংলাদেশি নিহত হয়েছেন। এছাড়া…

39 minutes ago

রিয়াদে হামলা: ঢাকা থেকে বাতিল ৮ ফ্লাইট, বিমানের সিদ্ধান্ত সোমবার

সৌদি আরবের রিয়াদে কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ঘটনায় ঢাকা থেকে রিয়াদগামী ৮টি ফ্লাইট বাতিল…

40 minutes ago

গ্রে ফোনের দাপটে দেশীয় শিল্প ও রাজস্বের বড় ক্ষতি

অননুমোদিত গ্রে মার্কেটের ফোনের প্রভাবে দেশের মোবাইল হ্যান্ডসেট বাজারের ৪০-৫০ শতাংশ হাতছাড়া হচ্ছে, যার ফলে…

43 minutes ago

This website uses cookies.