স্টাফ রিপোর্টার
রংপুর:
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আজ (১৭ মার্চ) মঙ্গলবার দুপুরে রংপুর সিটি করপোরেশন চত্বরে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া উপহারের টাকা রংপুর সিটি করপোরেশনের মোট ৮৫৫ জন পরিচ্ছন্নতাকর্মীর প্রত্যেককে ঈদ উপহার হিসেবে পাঁচ হাজার টাকা করে মোট ৪২ লাখ ৭৫ হাজার টাকা দেওয়া হয়।
ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রসিক এর নবনিযুক্ত প্রশাসক অ্যাডভোকেট মাহফুজ উন নবী চৌধুরী ডন।
এসময় সিটি করর্পোরেশনের নবযক্ত প্রশাসক অ্যাডভোকেট মাহফুজ উন নবী চৌধুরী ডন বলেন, নগরীকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখতে পরিচ্ছন্নতাকর্মীদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের নিরলস পরিশ্রমের ফলেই রংপুর নগরী প্রতিদিন পরিষ্কার-পরিচ্ছন্ন থাকে।
ঈদ উপলক্ষে তাদের প্রতি সম্মান ও কৃতজ্ঞতা জানাতে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এই উদ্যোগ নিয়েছেন। সেই উদ্যোগের কারণে পরিচ্ছন্নকর্মীদের আনন্দে নতুন মাত্রা যোগ করতে পেরে আমরা আনন্দিত।
উক্ত অনুষ্ঠানে অন্যদের মধ্যে ড্যাব কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও রংপুর মহানগরের সভাপতি ডা. নিখিলেন্দ্র শংকর গুহ রায়, রংপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) রাকিব হাসান, প্রধান সম্পত্তি কর্মকর্তা রুবেল রানা, নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার রহমান, প্রধান রাজস্ব কর্মকর্তা রাজ কুমার বিশ্বাসসহ সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত সহ বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ ছিলেন।
টানা তৃতীয় দিনের মতো সৌদি আরবের রাজধানী রিয়াদ লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের ইরান-সমর্থিত…
ভারতের দিল্লির ঐতিহ্যবাহী যন্তর মন্তরকে বিক্ষোভস্থলের তালিকা থেকে বাদ দেওয়ার এক দিন পরই সেখানে আকস্মিক…
ইরানের নেতৃত্বকে লক্ষ্যবস্তু করার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র হয়তো বেশি বাড়াবাড়ি করে ফেলেছে বলে মন্তব্য করেছেন মার্কিন…
ডারবানের কিংসমিডে সিরিজের প্রথম টেস্টের চতুর্থ দিন শেষে জয়ের খুব কাছে অস্ট্রেলিয়া। ৪২১ রানের লক্ষ্য…
কিশোরগঞ্জের কটিয়াদীতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ কাশেম মিয়া নামে একজনকে গ্রেপ্তার…
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের রোডম্যাপ ঘোষণার পর তৃণমূলের নেতা-কর্মীদের সামলানো ও একক প্রার্থী নিশ্চিত করা…
This website uses cookies.