Header Premium (728×90)

জেলা/স্থানীয়

চন্দ্রগঞ্জে ডাকাতির ঘটনায় দুই ডাকাত গ্রেফতার, স্বর্ণ ও নগদ সহ প্রায় ২৯ লক্ষ টাকা উদ্ধার

ফখরুল আলম সাজু

‎লক্ষ্মীপুর জেলা চন্দ্রগঞ্জ থানাধীন কুশাখালী এলাকায় সংঘটিত একটি ডাকাতির ঘটনায় ২জনকে গ্রেফতার করেছে পুলিশ, এসময় তাদের কাছ থেকে লুণ্ঠিত স্বর্ণালংকার ও নগদ টাকা সহ প্রায় ২৯ লক্ষ ৫ হাজার টাকা মূল্যের মালামাল উদ্ধার করা হয়েছে।
‎
‎পুলিশ সূত্রে জানা যায়, চন্দ্রগঞ্জ থানার মামলা নং-১২, তারিখ ১০ মার্চ ২০২৬ অনুযায়ী গত ৯ মার্চ রাত আনুমানিক ২টা থেকে ৩টা ৩০ মিনিটের মধ্যে চন্দ্রগঞ্জ থানার ১৮নং কুশাখালী ইউনিয়নের ৬নং ওয়ার্ডে কুশাখালী এলাকার এক ব্যক্তির একতলা দালান বাড়িতে ৭ থেকে ৮ জনের একটি ডাকাত দল হানা দেয়।

এসময় তারা বাড়ি থেকে ২৯ ভরি ৬ আনা ওজনের স্বর্ণালংকার, নগদ ১ লক্ষ টাকা এবং একটি মোবাইল ফোন লুট করে নিয়ে যায়, লুণ্ঠিত মালামালের মোট মূল্য প্রায় ৫৯ লক্ষ ৯৭ হাজার টাকা, ‎ঘটনার পর ভুক্তভোগী থানায় অভিযোগ দায়ের করলে মামলা রুজু করা হয়।

লক্ষ্মীপুর জেলার পুলিশ সুপার মো. আবু তারেকের সার্বিক দিক নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ রেজাউল হক এর সহায়তায় ডিবি পুলিশের একটি চৌকস টিমকে ঘটনার ছায়া তদন্তের দায়িত্ব দেওয়া হয়।
‎
‎চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোরশেদ আলমের তত্ত্বাবধানে গোপন তথ্য ও তথ্য প্রযুক্তির সহায়তায় রাতভর অভিযান চালিয়ে দুই ডাকাতকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন:- খোরশেদ আলম (৪০), পিতা মৃত আতরের জামান, গনিপুর কাজী বাড়ী, চন্দ্রগঞ্জ এবং শাহাদাত হোসেন মোহন (২৭), পিতা শাহাবুদ্দিন, পূর্ব সৈয়দপুর করম উদ্দিন মুন্সি বাড়ী, চরশাহী ইউনিয়ন, চন্দ্রগঞ্জ।
‎
‎পুলিশ জানায়, খোরশেদ আলমের বাড়ি থেকে নগদ ৩ লক্ষ টাকা এবং প্রায় ২ ভরি ১০ আনা ৩ রতি স্বর্ণালংকার উদ্ধার করা হয়, এছাড়া শাহাদাত হোসেন মোহনের বাসা থেকে নগদ ৫ হাজার টাকা উদ্ধার করা হয়।
‎
‎পরবর্তীতে গ্রেফতারকৃতদের স্বীকারোক্তির ভিত্তিতে চন্দ্রগঞ্জ এলাকার স্বর্ণ ব্যবসায়ী শুভ কর্মকারের দোকান থেকে ১ ভরি ১২ আনা এবং নোয়াখালীর চাটখিল উপজেলার সারার পত্রিশ এলাকার অরূপ রায় ও স্বরূপ রায়ের দোকান থেকে ৫ ভরি ১৫ আনা স্বর্ণ উদ্ধার করা হয়।
‎
‎পুলিশের দাবি, অভিযুক্তদের কাছ থেকে মোট ১০ ভরি ৫ আনা ৩ রতি স্বর্ণালংকার এবং নগদ ৩ লক্ষ ৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছে, উদ্ধারকৃত মালামালের বর্তমান বাজার মূল্য প্রায় ২৯ লক্ষ ৫ হাজার টাকা।
‎
‎এ ঘটনায় জড়িত অন্যান্য অজ্ঞাতনামা আসামিদের শনাক্ত ও গ্রেফতার এবং বাকি লুণ্ঠিত মালামাল উদ্ধারের জন্য অভিযান অব্যাহত রয়েছে, ‎বিষয়টি নিশ্চিত করেছেন লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ও মিডিয়া ফোকাল পয়েন্ট কর্মকর্তা হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী, পিপিএম-সেবা।

editor

Recent Posts

জরুরি ওষুধ সরবরাহ নিশ্চিতে জাতীয় রোডম্যাপ ও বাফার স্টক করছে সরকার

জরুরি সংকট মোকাবিলায় নিরবচ্ছিন্ন ওষুধ সরবরাহ নিশ্চিত করা এবং কাঁচামালের আমদানিনির্ভরতা কমাতে একটি জাতীয় রোডম্যাপ…

34 seconds ago

আর্সেনাল-চেলসির দাপুটে জয়, হোঁচট খেল ম্যানচেস্টার ইউনাইটেড

ইংলিশ প্রিমিয়ার লিগের রোমাঞ্চকর রাতে আর্সেনাল লিডস ইউনাইটেডকে ২-১ গোলে এবং চেলসি বোর্নমাউথকে ৫-১ গোলে…

7 minutes ago

১৬ অক্টোবর অনুষ্ঠিত হবে যুব উন্নয়নের স্থগিত নিয়োগ পরীক্ষা

প্রশ্ন ফাঁসের অভিযোগে স্থগিত হওয়া যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদের নিয়োগ…

24 minutes ago

ফুলবাড়িয়ায় জামায়াতকে নিয়ে মিথ্যাচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীকে জড়িয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচারের প্রতিবাদ জানিয়েছে দলটি। শনিবার প্রেস ক্লাবে…

36 minutes ago

কানাইঘাটে সীমান্তবর্তী এলাকা থেকে যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার

সিলেটের কানাইঘাটে শাহিন আহমদ নামে এক দিনমজুরের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকেলে সীমান্তবর্তী…

40 minutes ago

শার্শায় ৩২ পূজামণ্ডপের প্রতিনিধিদের আর্থিক সহায়তা দিলেন বিএনপি নেতা লিটন

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে যশোরের শার্শা উপজেলা ও বেনাপোল পৌরসভার ৩২টি পূজামণ্ডপের প্রতিনিধিদের মাঝে নগদ অর্থ…

43 minutes ago

This website uses cookies.