ভারতের দিল্লির ঐতিহ্যবাহী যন্তর মন্তরকে বিক্ষোভস্থলের তালিকা থেকে বাদ দেওয়ার ঠিক এক দিন পরই সেখানে আকস্মিক বিক্ষোভ করেছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতাকর্মীরা। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে দলটির নেতা আশুতোষ রানকা ও সৌরভ দাসের নেতৃত্বে একদল কর্মী লোহার গেট ও পুলিশের ব্যারিকেড টপকে ভেতরে প্রবেশ করে প্রতিবাদ জানান। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিক্ষোভকারীদের আটক করে দিল্লি পুলিশ।
সামাজিক যোগাযোগমাধ্যমে দলটির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের শেয়ার করা একটি ভিডিওতে এই আকস্মিক বিক্ষোভের দৃশ্য দেখা যায়। ভিডিওতে দেখা যায়, হাতে দলের পতাকা নিয়ে রানকা ও দাসসহ বেশ কয়েকজন কর্মী গেট টপকে যন্তর মন্তরে প্রবেশ করছেন এবং ‘ভারত মাতা কি জয়’ ও ‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগান দিচ্ছেন। এ সময় পুলিশের সঙ্গে তাদের বেশ কিছুক্ষণ ধস্তাধস্তি হয় এবং পরে পুলিশ তাদের আটক করে নিয়ে যায়।
দিল্লির অত্যন্ত নিরাপত্তাসংবেদনশীল এলাকায় অবস্থিত যন্তর মন্তর দীর্ঘকাল ধরে রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নির্ধারিত বিক্ষোভস্থল হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল। তবে সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন একটি কমিটির সুপারিশে যন্তর মন্তরে সব ধরনের কর্মসূচি নিষিদ্ধ করে দিল্লির রামলীলা ময়দান, বুরারি ময়দান এবং পূর্ব দিল্লির সিবিডি গ্রাউন্ডকে নতুন বিক্ষোভস্থল হিসেবে নির্ধারণ করা হয়েছে।
নিষেধাজ্ঞার পর গত ১০ অক্টোবর থেকেই যন্তর মন্তরে কড়া নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে দিল্লি পুলিশ। ওই দিন সিজেপি সেখানে বিক্ষোভের ডাক দিলেও, সকালে দিল্লিতে পৌঁছানোর পরপরই বিমানের ভেতর থেকে দলের শীর্ষ নেতা অভিজিৎ দীপক, সৌরভ দাস ও আশুতোষ রানকাকে আটক করা হয়েছিল। এছাড়া গত শনি ও রোববার দিল্লির বিভিন্ন সড়কে বিক্ষোভ ও পুলিশের ধরপাকড় ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায়, যেখানে হাজারো বিক্ষোভকারীকে আটক করা হয় বলে ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়েছে।
আজারবাইজানের রাজধানী বাকুতে আয়োজিত সিআইসিএ সম্মেলনে ইসরাইলের প্রেসিডেন্টের বক্তব্য দেওয়ার সময় প্রতিবাদ জানিয়ে হল ত্যাগ…
রাজধানীর সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমি-সংলগ্ন ফুটপাতে বরেণ্য ব্যক্তিদের প্রতিকৃতি সংবলিত দেয়াল থাকলেও তা এখন সারি সারি…
জাতীয় সংসদ ভবনের সাউন্ড সিস্টেম স্থাপন ও সংস্কারের নামে শত কোটি টাকা আত্মসাতের অভিযোগে ‘কমিউনিকেশন…
ভোলার লালমোহনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন ও আদর্শ প্রচারের লক্ষ্যে ‘নজরুল বর্ষ ২০২৬’…
কুমিল্লা শহর ছাড়িয়ে জেলার মনোহরগঞ্জ ও চৌদ্দগ্রামের প্রত্যন্ত গ্রামেও ছড়িয়ে পড়েছে কিশোর গ্যাংয়ের তৎপরতা। ‘পিএক্স…
শিক্ষা খাতের তথ্য-উপাত্ত আদান-প্রদানে আন্তঃসংযোগ নিশ্চিত করতে প্রাথমিক শিক্ষা অধিদফতর ও বাংলাদেশ শিক্ষা তথ্য ও…
This website uses cookies.