Header Premium (728×90)

ইরানের নেতৃত্ব নিয়ে বেশি বাড়াবাড়ি করে ফেলেছি: ডনাল্ড ট্রাম্প

ইরানের নেতৃত্বকে লক্ষ্যবস্তু করার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র হয়তো বেশি বাড়াবাড়ি করে ফেলেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, তিনি জানিয়েছেন যে এই পদক্ষেপের কারণে ওয়াশিংটন এখন তেহরানের সঙ্গে সমঝোতা বা আলোচনা চালানোর মতো কোনো নির্দিষ্ট কর্মকর্তাকে খুঁজে পেতে বেগ পাচ্ছে।

ওহাইওর ইয়ংসটাউনে আয়োজিত এক নির্বাচনী সমাবেশে ডনাল্ড ট্রাম্প বলেন, আমরা হয়তো দেশটির নেতাদের ব্যাপারে একটু বেশিই বাড়াবাড়ি করে ফেলেছি, কারণ এখন আমরা কার সঙ্গে আলোচনা চালাব তা বুঝতেই হিমশিম খাচ্ছি। তিনি আরও দাবি করেন যে, কেউ আর ইরানের প্রেসিডেন্ট হতে চাচ্ছে না এবং সম্ভাব্য প্রার্থীরা এই দায়িত্ব নিতে অনিচ্ছুক। যদিও প্রকৃতপক্ষে ২০২৪ সালের জুলাই মাস থেকেই মাসুদ পেজেশকিয়ান দেশটির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন।

ট্রাম্প বলেন, সত্যি বলতে, আমরা কার সঙ্গে কথা বলব তা বুঝতেই বড় ধরনের সমস্যায় পড়েছি। আমার মনে হয় আমরা সত্যিই বেশি দূর চলে গেছি। এ সময় ট্রাম্প তার আগের দাবি পুনর্ব্যক্ত করে বলেন, ইরান তাদের বিমানবাহিনী এবং বহরের সব (১৫৯টি) যুদ্ধজাহাজ হারিয়েছে। তার দাবি অনুযায়ী, এসব জাহাজ এখন সাগরের তলদেশে ঘুমিয়ে রয়েছে।

উপসাগরীয় অঞ্চলে বাণিজ্যিক জাহাজের ওপর অব্যাহত হামলার মধ্যেই ট্রাম্পের এই মন্তব্য সামনে এল। যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশন্স (ইউকেএমটিও) জানিয়েছে, গত ১লা অক্টোবর থেকে এই অঞ্চলে বাণিজ্যিক জাহাজে অন্তত ১৯টি হামলার ঘটনা নথিভুক্ত করা হয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

Recent Posts

নরসিংদীতে মানব পাচার প্রতিরোধ ও সারভাইভারদের পুনর্বাসনে কর্মশালা

নরসিংদীতে মানব পাচার প্রতিরোধ, উদ্ধারপ্রাপ্ত সারভাইভারদের পুনর্বাসন এবং তাদের জন্য সহায়তা নিশ্চিত করার লক্ষ্যে একটি…

4 minutes ago

দুই মাসে বাণিজ্য ঘাটতি বেড়ে ৩৮২ কোটি ডলার

চলতি ২০২৬-২৭ অর্থবছরের জুলাই-আগস্ট সময়ে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি আগের বছরের একই সময়ের তুলনায় ২৯ শতাংশ…

19 minutes ago

দিল্লির রাজপথে অস্থিরতা ও একচিলতে আশার আলো

দিল্লির রাজপথে বিক্ষোভকারীদের ওপর হামলা এবং পুলিশের বিতর্কিত ভূমিকা গভীর উদ্বেগের সৃষ্টি করেছে। তবে এই…

34 minutes ago

কিডনি বিক্রি করেও কাটল না অভাব, চুরির মামলায় গ্রেপ্তার যুবক

অভাবের তাড়নায় এক মাস আগে কিডনি বিক্রি করেও অভাব কাটেনি জয়পুরহাটের কালাই উপজেলার ছামছুল ইসলামের।…

56 minutes ago

চকরিয়ায় সড়ক দখলমুক্ত করতে দুই শতাধিক ভাসমান দোকান উচ্ছেদ

কক্সবাজারের চকরিয়া পৌরশহরে সড়ক দখল করে গড়ে তোলা দুই শতাধিক ভাসমান দোকান উচ্ছেদ করেছে উপজেলা…

1 hour ago

শুটিংয়ের সেটে বড় বিপদের মুখে অভিনেতা ইমরান হাশমি

নতুন ছবি ‘গানমাস্টার জি৯’-এর শুটিং করার সময় একটি ক্রেন থেকে গাড়ি নিচে পড়ে বড় ধরনের…

1 hour ago

This website uses cookies.