Header Premium (728×90)

বাঙ্গালহালিয়া উপ নির্বাচনে মনোনয়নপত্র জমা ৫ প্রার্থীর

 

মিন্টু কান্তি নাথ (রাজস্থলী) প্রতিনিধিঃ

রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলার ৩ নং বাঙ্গালহালিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের উপ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে মনোনয়নপত্র জমা দিয়েছেন পাঁচ প্রার্থী। উপজেলা নির্বাচন কমিশন সূত্রে জানা যায় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন পাঁচ জন  এবং পাঁচ জন প্রার্থীই মনোনয়নপত্র জমা দিয়েছেন। এদের মধ্যে রয়েছেন প্রয়াত ইউপি সদস্য আব্দুল কাদের হাওলাদারের ছেলে ও জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক কাইয়ুম হোসেন মিরাজ, ইউনিয়ন যুবলীগের সভাপতি  শাহিদ হোসেন মাসুম , ইউনিয়ন বিএনপির সভাপতি সিদ্দিকুর রহমান মোল্লা, উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আব্দুল জব্বার, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আবুল কাশেম।  উপজেলা নির্বাচন কর্মকর্তা উৎপল বড়ুয়া বলেন বলেন গত ২০২২ সালের ২৪ ডিসেম্বর ৩নং বাঙ্গালহালিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য  আবদুল কাদের হাওলাদার বার্ধক্যজণিত কারণে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুরপর উক্ত ওয়ার্ডের জনগনের প্রত্যাশিত সেবামূলক কার্যক্রমে ব্যাঘাত ঘটে। ফলে ওয়ার্ডটির স্বাভাবিক কার্যক্রমে গতিশীলতা আনতে পুনরায় নির্বাচনের জন্য ওয়ার্ডটির সদস্যপদ শুন্যঘোষনা করেন রাজস্থলী নির্বাহী কর্মকর্তা শান্তনু কুমার দাশ ।
তফসিল ঘোষণা অনুযায়ী ১৯ ফেব্রুয়ারি  রির্টানিং অফিসারের নিকট মনোনয়ন পত্র দাখিলের শেষ তারিখ। আগামী ২০ ফেব্রুয়ারি মনোনয়ন পত্র বাছাই ও ২৭ ফেব্রুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন এবং ১৬ মার্চ ভোট গ্রহনের সময় নির্ধারন করা হয়। তফসিল ঘোষণার পর পরে এলাকায় প্রার্থী নিয়ে চলছে শত  জল্পনাকল্পনা।

selim

Recent Posts

তাজমিন হত্যা: কক্সবাজারের হোটেলকর্মী রাজুর বিরুদ্ধে ধর্ষণের মামলা

কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিনের মৃত্যুর ঘটনায় কক্সবাজারের হোটেলকর্মী রিয়াজ উদ্দিন রাজুর বিরুদ্ধে ধর্ষণের…

5 minutes ago

স্বাধীন বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর ও ‘প্রজাতন্ত্র’ ধারণার ঐতিহাসিক পর্যালোচনা

স্বাধীনতার পর বাংলাদেশ রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তর, সংবিধান প্রণয়ন প্রক্রিয়ার সীমাবদ্ধতা এবং রাষ্ট্রীয় পরিসরে বাংলা ভাষার…

12 minutes ago

নিলয়-হিমির ‘প্রথম প্রেমের গল্প’ পাকিস্তানি নাটকের নকল: অভিযোগ

তানভীর তন্ময় পরিচালিত বাংলাদেশি নাটক ‘প্রথম প্রেমের গল্প’ পাকিস্তানি ধারাবাহিক ‘শেইদাই’ থেকে গল্প হুবহু নকলের…

25 minutes ago

সৌদিগামী ১০৭ ফ্লাইট ব্যাহত, চরম ভোগান্তিতে সাড়ে ১৬ হাজার যাত্রী

সৌদি আরবের বিমানবন্দরে হামলার পর বিধিনিষেধের কারণে ঢাকা-সৌদি রুটে ১০৭টি ফ্লাইট ব্যাহত হয়েছে, যা ১৬…

48 minutes ago

জুলাই জাতীয় সনদের এক বছর: রাজনৈতিক সমঝোতায় এখনো রয়ে গেছে মতপার্থক্য

জুলাই জাতীয় সনদ স্বাক্ষরের এক বছর পূর্ণ হলো আজ। রাষ্ট্রের কাঠামোগত সংস্কারের লক্ষ্যে তৈরি এই…

51 minutes ago

নোয়াখালীর সেনবাগে স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

নোয়াখালীর সেনবাগে অষ্টম শ্রেণি পড়ুয়া এক স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। পারিবারিক কলহের জেরে…

1 hour ago

This website uses cookies.