মিন্টু কান্তি নাথ (রাজস্থলী) প্রতিনিধিঃ
রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলার ৩ নং বাঙ্গালহালিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের উপ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে মনোনয়নপত্র জমা দিয়েছেন পাঁচ প্রার্থী। উপজেলা নির্বাচন কমিশন সূত্রে জানা যায় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন পাঁচ জন এবং পাঁচ জন প্রার্থীই মনোনয়নপত্র জমা দিয়েছেন। এদের মধ্যে রয়েছেন প্রয়াত ইউপি সদস্য আব্দুল কাদের হাওলাদারের ছেলে ও জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক কাইয়ুম হোসেন মিরাজ, ইউনিয়ন যুবলীগের সভাপতি শাহিদ হোসেন মাসুম , ইউনিয়ন বিএনপির সভাপতি সিদ্দিকুর রহমান মোল্লা, উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আব্দুল জব্বার, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আবুল কাশেম। উপজেলা নির্বাচন কর্মকর্তা উৎপল বড়ুয়া বলেন বলেন গত ২০২২ সালের ২৪ ডিসেম্বর ৩নং বাঙ্গালহালিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য আবদুল কাদের হাওলাদার বার্ধক্যজণিত কারণে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুরপর উক্ত ওয়ার্ডের জনগনের প্রত্যাশিত সেবামূলক কার্যক্রমে ব্যাঘাত ঘটে। ফলে ওয়ার্ডটির স্বাভাবিক কার্যক্রমে গতিশীলতা আনতে পুনরায় নির্বাচনের জন্য ওয়ার্ডটির সদস্যপদ শুন্যঘোষনা করেন রাজস্থলী নির্বাহী কর্মকর্তা শান্তনু কুমার দাশ ।
তফসিল ঘোষণা অনুযায়ী ১৯ ফেব্রুয়ারি রির্টানিং অফিসারের নিকট মনোনয়ন পত্র দাখিলের শেষ তারিখ। আগামী ২০ ফেব্রুয়ারি মনোনয়ন পত্র বাছাই ও ২৭ ফেব্রুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন এবং ১৬ মার্চ ভোট গ্রহনের সময় নির্ধারন করা হয়। তফসিল ঘোষণার পর পরে এলাকায় প্রার্থী নিয়ে চলছে শত জল্পনাকল্পনা।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২