Header Premium (728×90)

জেলা/স্থানীয়

ফুলগাজীর আমজাদ হাট তারাকুচা সীমান্তে বিজিবির অভিযান ৪৩৯ পিস ভারতীয় শাড়ী জব্দ সাথে দুটি সিএনজি

মোঃ ফখরুল আলম সাজু
ক্রাইম রিপোর্টার:

ফেনী জেলা ফুলগাজী উপজেলার আমজাদ হাট ইউনিয়ন তারাকুচা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ী জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), এসময় অবৈধভাবে পণ্য পরিবহনের কাজে ব্যবহৃত দুটি সিএনজি চালিত অটোরিকশা আটক করা হয়েছে।

বিজিবি সূত্রে জানা যায়, গতকাল গোপন সংবাদের ভিত্তিতে ফুলগাজী উপজেলা আমজাদ হাট ইউনিয়ন তারাকুচা সীমান্তের এলাকায় একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে, টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা দ্রুত দুটি সিএনজি চালিত অটোরিকশা ফেলে সীমান্তের দিকে পালিয়ে যায়।

পরবর্তীতে বিজিবি সদস্যরা সিএনজি দুটি তল্লাশি করে মোট ৪৩৯ পিস (পিসেস) ভারতীয় শাড়ী উদ্ধার করে, জব্দকৃত শাড়ী ও সিএনজি গুলোর আনুমানিক বাজার মূল্য কয়েক লক্ষ টাকা হবে বলে ধারণা করা হচ্ছে।

সীমান্তের নিরাপত্তায় নিয়োজিত বিজিবি কর্মকর্তারা জানান, শুল্ক ফাঁকি দিয়ে সীমান্ত পথে অবৈধ পণ্য পাচার রোধে বিজিবি সবসময় কঠোর অবস্থানে রয়েছে, এ ধরনের অভিযান নিয়মিত ভাবে চলমান থাকবে।

জব্দকৃত শাড়ী ও আটক সিএনজি দুটি বর্তমানে বিজিবির হেফাজতে রয়েছে, আইনি প্রক্রিয়া শেষে এগুলি শুল্ক বিভাগ অথবা সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের ব্যবস্থা নেওয়া হচ্ছে।

saju

Recent Posts

বিএনপি সরকার ব্যর্থতার দিকে যাচ্ছে: সারজিস আলম

বিএনপি সরকারের ছয় মাসের কর্মকাণ্ডে চরম হতাশা প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য…

2 minutes ago

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের ৬ মাস: লক্ষ্য অর্জনে ব্যর্থ ওয়াশিংটন, অনিশ্চিত মধ্যপ্রাচ্য

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আকস্মিক হামলার মধ্য দিয়ে শুরু হওয়া ইরানবিরোধী যুদ্ধের ছয় মাস পেরিয়ে গেলেও…

9 minutes ago

ফুলবাড়ীয়ায় কাস্টমস সিপাহী হত্যা: ১৫ খণ্ড মরদেহ উদ্ধারের রহস্য উদঘাটন

ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় নিখোঁজ কাস্টমস সিপাহী আবু রায়হান তালুকদারকে হত্যার পর মরদেহ ১৫ খণ্ড করে ডোবায়…

13 minutes ago

ইকবাল সেন্টার ছেড়ে শান্তা পিনাকলে প্রিমিয়ার ব্যাংক, সাশ্রয় বছরে ৫৬ কোটি

বনানীর ইকবাল সেন্টার থেকে প্রধান কার্যালয় সরিয়ে তেজগাঁওয়ের শান্তা পিনাকলে স্থানান্তর করেছে প্রিমিয়ার ব্যাংক। নতুন…

13 minutes ago

ভ্যাটিকানের রাস্তায় ‘অস্তিত্বহীন রাষ্ট্রের’ দূতাবাস নিয়ে রহস্য

ভ্যাটিকানের সেন্ট পিটার্স স্কয়ারের কাছে এক মা ও ছেলে দাবি করছেন তারা একটি 'অস্তিত্বহীন' রাষ্ট্রের…

17 minutes ago

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা নিরসনে মধ্যস্থতার উদ্যোগ কাতারের

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চলমান উত্তেজনার প্রেক্ষিতে মধ্যস্থতার দায়িত্ব নিয়ে তেহরান সফর করেছেন কাতারের প্রধানমন্ত্রী…

19 minutes ago

This website uses cookies.