Header Premium (728×90)

Categories: জাতীয়

বিএনপি সরকার ব্যর্থতার দিকে যাচ্ছে: সারজিস আলম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম দাবি করেছেন, বর্তমান বিএনপি সরকার ধীরে ধীরে ব্যর্থতার দিকে ধাবিত হচ্ছে। শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে লক্ষ্মীপুর পৌর শহরের সোনারবাংলা চাইনিজ রেস্টুরেন্টে আয়োজিত এনসিপির জেলা কমিটির সমন্বয় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

সারজিস আলম বলেন, বিএনপি সরকারের ছয় মাস অতিবাহিত হয়েছে। তারা জ্বালানি ও আইনশৃঙ্খলাসহ তিনটি সেক্টরে বিশেষ অগ্রাধিকার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু বাস্তবে তারা এসব ক্ষেত্রে ব্যর্থ হয়েছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে। এমনকি মধ্যবিত্ত শ্রেণি যারা নিজেদের সামলানোর চেষ্টা করে, তারাও এখন ঋণের বোঝা নিয়ে চলতে হিমশিম খাচ্ছে।

সরকারের সমালোচনা করে তিনি আরও বলেন, সাধারণ মানুষ ঠিকমতো গ্যাস পাচ্ছে না, বিদ্যুৎ থাকে না এবং বিভিন্ন কলকারখানা থেকে কর্মী ছাঁটাই করা হচ্ছে। অথচ সরকার এসব বাস্তবতা স্বীকার করতে বা বিশ্বাস করতে রাজি নয়।

সংসদ নিয়েও নিজের অসন্তোষ প্রকাশ করেন সারজিস। তিনি অভিযোগ করেন, সংসদকে সরকার দলীয় একটি সংস্থায় পরিণত করার অপচেষ্টা চালানো হচ্ছে, যা দেশের গণতান্ত্রিক চর্চার জন্য কোনো সুফল বয়ে আনবে না। তিনি বিরোধী দলকে জায়গা দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, আপনারা যদি দেশের মানুষের জন্য কাজ করেন, আমরা আপনাদের সহযোগিতা করবো। কিন্তু যদি আপনারা জনগণের আকাঙ্ক্ষার বিপরীতে অবস্থান নেন, তবে আমরা জনগণের পক্ষে দাঁড়িয়ে রাজনৈতিক লড়াই চালিয়ে যাবো, ইনশাআল্লাহ।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

Recent Posts

মাদারীপুরের শিবচরে মোটরসাইকেলের ধাক্কায় বিএনপি নেতা নিহত

মাদারীপুরের শিবচরে নামাজ শেষে বাজারে যাওয়ার পথে মোটরসাইকেলের ধাক্কায় শহিদুল ইসলাম (৬০) নামে উপজেলা বিএনপির…

1 hour ago

রাজধানীর ছয় রুটে একক কোম্পানির বাস চালুর সিদ্ধান্ত

রাজধানীর গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে এবং যানজট কমাতে ছয়টি রুটে একক কোম্পানির অধীনে বাস চালানোর সিদ্ধান্ত…

2 hours ago

নেত্রকোনায় দুর্বৃত্তের গুলিতে সাংবাদিক লুৎফুজ্জামান নিহত

নেত্রকোনার দুর্গাপুরে লুৎফুজ্জামান আলিফ ফকির নামের এক সাংবাদিককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাতে…

3 hours ago

রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে হুতিদের ২০ হামলায় নিহত ১৭

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ১ অক্টোবরের পর থেকে ২০ বার হামলা…

3 hours ago

যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুকধারীর হামলা, নিহত ৩ শিশু ও শিক্ষক

যুক্তরাষ্ট্রের ওরেগনের একটি প্রাথমিক স্কুলে বন্দুকধারীর হামলায় তিন শিশু ও এক শিক্ষক নিহত হয়েছেন। ঘটনায়…

3 hours ago

ফ্রান্সে মূল্যস্ফীতি ৩.১%, এক বছরে জ্বালানির দাম বেড়েছে ২১.৩ শতাংশ

জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাবে সেপ্টেম্বরে ফ্রান্সে বার্ষিক ভোক্তা মূল্যস্ফীতি বেড়ে ৩.১ শতাংশে দাঁড়িয়েছে, যা আগস্টে ছিল…

4 hours ago

This website uses cookies.