মোঃ ফখরুল আলম সাজু
ক্রাইম রিপোর্টার:
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় ৫ দশমিক ৭ মাত্রার ভয়াবহ ভূমিকম্প অনুভূত হয়েছে, উৎপত্তিস্থল নরসিংদীর মাধবদী, ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
২১ নভেম্বর শুক্রবার সকাল ১০টা ৩৯ মিনিটের দিকে এ ভূকম্পন অনুভূত হয়।
আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা জানান, আজ শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিট ২৬ সেকেন্ডে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে, আমরা সবাইকে অনুরোধ করছি, আতঙ্কিত না হয়ে নিরাপদ স্থানে অবস্থান করুন।
তিনি আরও বলেন, প্রাথমিক তথ্য অনুযায়ী— এই ধরনের ভূমিকম্পের পর ছোট খাটো আফটার শকের সম্ভাবনা থাকতেই পারে, তবে আতঙ্কিত হওয়ার কিছু নেই, এখন পর্যন্ত তেমন সম্ভাবনা আমরা দেখতে পাইনি।
ভয়াবহ ভূমিকম্প সংঘটিত হওয়ার পর মানুষ বাসা থেকে বের হয়ে রাস্তায় নেমে আসে, এরপর থেকে চারদিকে মানুষের মাঝে সৃষ্টি হয় আতঙ্ক বিরাজ।
এই ভূকম্পনের কারণে কিছু বাসার দেয়ালে ফাটল সৃষ্টি হতে দেখা গেছে, রাজধানীর বাড্ডার বাসিন্দা এএসএম রেজা সাংবাদিকদের বলেন, ভূমিকস্পের কারণে আমার বাসার দেয়াল ফেটে গেছে।
অনেকে বলেন, হঠাৎ করে ভবন গুলো দোলনার মতো দুলছিল কিছুক্ষণ এমন ভূকম্পন জীবনে আর কখনও দেখিনি।
বাংলাদেশ আবহাওয়া অফিস জানিয়েছে, রিখাটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ২।
সিলেটের গোয়াইনঘাটে হাদারপার-দমদমা সড়কের মাঝখানে ৯০টি গাছ রেখেই চলছে আরসিসি ঢালাইয়ের কাজ। এতে সড়কের স্থায়িত্ব…
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ঘোষপুর ইউনিয়নের লংকারচর নীচুপাড়া এলাকায় মধুমতি নদীর ভাঙনে বসতভিটা ও ফসলি জমি…
ঝিনাইদহের শৈলকুপা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বাকি বিল্লাহর বিরুদ্ধে জাতীয় শিক্ষা সপ্তাহের বিজয়ী শিক্ষক-শিক্ষার্থীদের পুরস্কারের…
নেপালে হিমবাহ ধসে সৃষ্ট প্রলয়ংকরী বন্যায় এখন পর্যন্ত ৪৭২ জনের প্রাণহানি হয়েছে। দুর্গম এলাকায় উদ্ধার…
তরুণ লেখকদের উৎসাহিত করতে ও নতুন লেখক তৈরির লক্ষ্যে কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে শুরু…
সিলেটে হাম ও এর উপসর্গে আক্রান্ত হয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে হাসপাতালের…
This website uses cookies.