বকশীগঞ্জে সাংবাদিক মনিরুজ্জামান লিমনের মুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত
জামালপুর প্রতিনিধিঃ
জামালপুরের বকশীগঞ্জে আওয়ামী লীগ নেতা ইসমাইল সিরাজীর দায়েরকৃত মামলায় কারাগারে থাকা সাংবাদিক মনিরুজ্জামান লিমনের মুক্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
রোববার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১ টায় বকশীগঞ্জ সাংবাদিক সমাজের উদ্যোগে উপজেলা পরিষদের সামনে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন মেলান্দহ রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. শাহজামাল , সাংবাদিক শাহীন আল আমিন, সাংবাদিক জিএম সাফিনুর ইসলাম মেজর, বকশীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবদুল লতিফ লায়ন, সাংবাদিক এইচএম মুছা আলী, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবু, মডেল প্রেসক্লাবের সভাপতি এমদাদুল হক লালন, সাংবাদিক মতিন রহমান, সাংবাদিক রাশেদুল ইসলাম রনি, সাংবাদিক মোয়াজ্জেম হোসেন হিলারী।
মানববন্ধনে বক্তারা বলেন, বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য ও আইনজীবী ইসমাইল সিরাজী সম্পূর্ণ ব্যক্তিস্বার্থে সাংবাদিক মনিরুজ্জামান লিমনকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দিয়েছেন।
আইনজীবী সিরাজী ও তার বোন স্বপ্না বেগমের মধ্যে জমিজমা বিরোধের জেরে স্বপ্না বেগমের স্বামীসহ দেবর সাংবাদিক মনিরুজ্জামান লিমনকে জড়ানো হয়। ওই মামলায় সাংবাদিক লিমন গত ২৪ সেপ্টেম্বর আদালতে হাজিরা দিলে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়।
অবিলম্বে এই মামলা প্রত্যাহার ও সাংবাদিক লিমনের মুক্তি দাবি করেন বকশীগঞ্জ উপজেলার কর্মরত সকল সাংবাদিক।
উল্লেখ্য, গত ২১ জুলাই নিলাখিয়া ইউনিয়নের মির্ধাপাড়া গ্রামের বাসিন্দা ইসমাইল সিরাজী একই গ্রামের তার ভগ্নিপতি সহ ৩ জনকে আসামী করে জামালপুর কোর্টে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় আইনজীবী সিরাজীর ভগ্নিপতির ভাই সাংবাদিক মনিরুজ্জামানকেও আসামী করা হয়। ওই মামলায় কারাগারে থাকা লিমনের মুক্তি দাবিতে মানববন্ধন করা হয়।
ফরিদপুরের সালথা উপজেলা জাতীয়তাবাদী যুবদলের ৩৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে হাসান…
বরগুনার তালতলী উপজেলার নদ-নদী, সাগর ও ম্যানগ্রোভ ঘেরা সৌন্দর্যমণ্ডিত ‘নিদ্রার চর’ পর্যটকদের কাছে ক্রমশ জনপ্রিয়…
জয়পুরহাটে জুলাইযোদ্ধাদের বিনা মূল্যে ল্যাপটপ বিতরণ ও সার ডিলারশিপে অনিয়মের অভিযোগে ফেসবুকে পোস্ট দিয়েছেন বিএনপির…
মেজর লিগ সকারে আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে ৩-১ গোলের জয় পেয়েছে ইন্টার মায়ামি। ম্যাচে জোড়া গোল…
ভারতের মধ্যপ্রদেশের গালিওরে শীতলা মাতা মন্দিরের কাছে নিয়ন্ত্রণহীন ট্রাকের চাপায় ১২ জন ভক্ত নিহত হয়েছেন।…
সৌদি আরবের নাজরান এলাকায় একটি গোয়েন্দা হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দুই ক্রু সদস্য নিহত হয়েছেন। সৌদি…
This website uses cookies.