Header Premium (728×90)

ইসলাম ও জীবন

হাফেজে কোরআন হলেন আশরাফ আলী এক আলোকিত পরিবারের গর্বিত অর্জন

নারায়ণগঞ্জ প্রতিনিধি:

নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার কর্ণগোপ গ্রামের এক আলোকিত পরিবারের সন্তান মোঃ আশরাফ আলী সম্পূর্ণ কুরআন মুখস্থ করে হাফেজে কোরআন হওয়ার গৌরব অর্জন করেছেন। তিনি বন্দর উপজেলার মদনপুর এলাকার দারুল মাজীদ মাহমুদিয়া মাদরাসা থেকে হিফজুল কোরআন সফলভাবে সম্পন্ন করেন।

বর্তমানে তার বয়স মাত্র ১২ বছর। আশরাফ আলী প্রায় দুই বছরে পবিত্র কুরআন শরীফ হিফজ সম্পন্ন করেছেন, যা তার অগাধ স্মরণশক্তি, অধ্যবসায় ও মহান আল্লাহর বিশেষ অনুগ্রহের নিদর্শন। দুই ভাই-বোনের মধ্যে সে বড়। তার একটি ছোট বোন রয়েছে, নাম সালমা রহমান সেজদা, বয়স মাত্র এক বছর।

তার পিতা মাওলানা, মুফতি মোঃ মাহবুবুর রহমান কওমি মাদরাসা থেকে দাওরায়ে হাদীস (সমমান মাস্টার্স) সম্পন্ন করেছেন। এছাড়া, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে ঢাকা আলিয়া মাদরাসা থেকে হাদিস বিভাগে মাস্টার্স এবং ফিকাহ বিভাগে মাস্টার্স ডিগ্রি অর্জন করেছেন।

তিনি ডেমরা ল কলেজ থেকে কৃতিত্বের সাথে এলএলবি সম্পন্ন করে বর্তমানে নারায়ণগঞ্জ কোর্টে জুনিয়র আইনজীবী হিসেবে আইনচর্চা করছেন। পাশাপাশি তিনি ডিপ্লোমা ইন মেডিসিন অ্যান্ড সার্জারি সম্পন্ন করেছেন এবং একজন নিবন্ধিত ফার্মাসিস্ট।

তিনি একজন অভিজ্ঞ শিক্ষক ও শিক্ষা সংগঠক, বর্তমানে দারুল নাজির মাহমুদিয়া মাদরাসার শিক্ষক এবং আইডিয়াল ইসলামিক স্কুলের প্রধান শিক্ষক (প্রিন্সিপাল)। তিনি একজন ইমাম ও খতিব, সফল ব্যবসায়ী এবং সমাজসেবক হিসেবেও সুপরিচিত।

তাছাড়া তিনি সাংবাদিকতাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। তিনি নারায়ণগঞ্জ সাংবাদিক ফোরামের একজন সম্মানিত দায়িত্বশীল সদস্য,
দৈনিক ঘোষণা পত্রিকার জেলা প্রতিনিধি এবং
দৈনিক দিন প্রতিদিন পত্রিকার বিশেষ প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। সাংবাদিকতা, শিক্ষা ও সমাজসেবার সম্মিলিত ভূমিকার মাধ্যমে তিনি এলাকায় একজন আদর্শিক নেতৃত্বদানকারী ব্যক্তি হিসেবে বিবেচিত।

ছেলের অর্জন প্রসঙ্গে তিনি বলেন,
আমি চাই আমার সন্তান সম্পদে নয়, বরং জ্ঞানে গরীয়ান হোক। সে যেন জ্ঞান, নৈতিকতা ও মানবিক গুণে গুণান্বিত হয়ে সমাজে ইতিবাচক ভূমিকা রাখে। অর্থ নয়, বরং জ্ঞান, নীতি ও মানবতা যেন তার জীবনের মূল চালিকাশক্তি হয়।

দারুল মাজীদ মাহমুদিয়া মাদরাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক হাফেজ মাহমুদুল হাসান বলেন,
আশরাফ আলী একজন শান্তশিষ্ট, মনোযোগী ও ধার্মিক ছাত্র। তার হিফজ সম্পন্ন হওয়ায় আমরা গর্বিত। আমরা দোয়া করি, সে যেন ইসলামের খেদমতে নিজেকে নিয়োজিত করে এবং সাধারণ শিক্ষায়ও নিজেকে দক্ষ করে গড়ে তোলে।

আশরাফ আলীর এই কৃতিত্ব তার পরিবার, মাদরাসা, এলাকা এবং পুরো সমাজের জন্যই এক অনন্য গৌরবের বিষয়। তার জন্য দোয়া করা হচ্ছে, তিনি যেন হাফেজ, মাওলানা ও মুফতি হওয়ার পাশাপাশি জেনারেল শিক্ষায়ও শিক্ষিত হয়ে দেশের একজন আদর্শ, মানবিক ও আলোকিত নাগরিক হিসেবে গড়ে উঠেন।

saju

Recent Posts

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান

টানা বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যে এইচএসসি পরীক্ষা নেওয়ার প্রতিবাদে শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ বিভিন্ন দাবিতে সংসদ ভবনের…

8 minutes ago

আগামী বছর থেকে জানুয়ারিতে এসএসসি ও জুনে এইচএসসি পরীক্ষা

আগামী শিক্ষাবর্ষ থেকে এসএসসি পরীক্ষা জানুয়ারি মাসে এবং এইচএসসি পরীক্ষা জুন মাসে অনুষ্ঠিত হবে। জাতীয়…

23 minutes ago

শিক্ষার্থীদের নিয়ে মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী

শিক্ষার্থীদের নিয়ে করা একটি মন্তব্যের জন্য জাতীয় সংসদে দুঃখ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন…

38 minutes ago

ক্ষতিপূরণ পেয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আটক ৬ বাস মুক্তি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে বাসের হাফ ভাড়া নিয়ে বিরোধের জেরে আটক ছয়টি বাস ৭৫ হাজার…

53 minutes ago

ডিজিটাল যোগাযোগে জেলা তথ্য কর্মকর্তাদের সক্রিয় হওয়ার আহ্বান তথ্যমন্ত্রীর

জেলা পর্যায়ে সরকারের উন্নয়নমূলক কার্যক্রম ও দুর্যোগকালীন তথ্য দ্রুত পৌঁছে দিতে ডিজিটাল প্ল্যাটফর্মে সক্রিয় হওয়ার…

1 hour ago

সাবেক প্রধানমন্ত্রীর বর্ণবাদী মন্তব্যের কড়া জবাব দিলেন লামিন ইয়ামাল

ইউরো চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ফ্রান্সের মুখোমুখি হওয়ার আগে স্পেনের সাবেক প্রধানমন্ত্রী মারিয়ানো রাজয়ের বর্ণবিদ্বেষী মন্তব্যের কড়া…

1 hour ago

This website uses cookies.