Header Premium (728×90)

Categories: রাজনীতি

শিক্ষার্থীদের নিয়ে মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী

শিক্ষার্থীদের নিয়ে করা নিজের একটি মন্তব্যের জন্য জাতীয় সংসদের অধিবেশনে দুঃখ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। মঙ্গলবার সংসদের অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে তিনি এই দুঃখ প্রকাশ করেন। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে এদিনের প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।

নিজের মন্তব্যের বিষয়ে ব্যাখ্যা দিয়ে শিক্ষামন্ত্রী বলেন, আমার ব্যক্তিগত মন্তব্য নিয়ে অনেকে আপত্তি তুলেছেন। আমি কাউকে উদ্দেশ্য প্রণোদিতভাবে কিছু বলতে চাইনি। যদি কেউ এতে আহত হয়ে থাকেন, তবে আমি সিম্পলি দুঃখ প্রকাশ করছি।

সংসদে চলমান পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে শিক্ষামন্ত্রী জানান, পরীক্ষা পেছানোর দাবিতে শিক্ষার্থীরা সংসদ ভবনের দিকে আসছেন। তিনি উল্লেখ করেন, গতকাল পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র, হিসাব বিজ্ঞান এবং যুক্তিবিদ্যা পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষার সময় বৃষ্টি ছিল এবং অনেক শিক্ষার্থী ভিজেছে, যার ফলে অনেকে সঠিকভাবে পরীক্ষা দিতে পারেনি। আমরা বিষয়টি সবসময় মনিটরিং করেছি। শিক্ষার্থীদের দাবি অনুযায়ী ইতোমধ্যেই চট্টগ্রামের পরীক্ষা স্থগিত করা হয়েছে এবং আমাদের পুনরায় পরীক্ষা নিতেই হবে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

Recent Posts

মোদি সরকারকে স্বৈরাচারী আখ্যা দিলেন সিজেপি নেতা অভিজিৎ দীপকে

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারকে ‘স্বৈরাচারী’ বলে অভিহিত করেছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ…

6 minutes ago

শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদ্‌যাপনের আহ্বান এমপি ফাহমিদা হকের

খুলনার কয়রায় শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং ষড়যন্ত্র মোকাবিলায় ঐক্যবদ্ধ থাকার…

7 minutes ago

ঢাকায় ৫ টাকায় পূজার বাজারের আয়োজন করল বিদ্যানন্দ ফাউন্ডেশন

রাজধানীর রমনা কালী মন্দিরে বিদ্যানন্দ ফাউন্ডেশনের আয়োজনে ‘পাঁচ টাকায় পূজার বাজার’ কর্মসূচি উদ্বোধন করেছেন ঢাকা…

20 minutes ago

ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১,৯৪৩ জন

সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। চলতি বছরে…

29 minutes ago

সাবেক এমপি আব্দুল হাইয়ের জানাজায় প্রধানমন্ত্রীর অংশগ্রহণ

সাবেক উপমন্ত্রী ও ৫ বারের সংসদ সদস্য মো. আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী ও…

36 minutes ago

স্থানীয় সরকার বিভাগের সব ধরনের দরপত্র ও ক্রয়প্রক্রিয়া স্থগিতের নির্দেশ

পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ ২০২৬-এর আওতায় বিধিমালা প্রণয়ন ও নতুন রেট শিডিউল প্রকাশিত না হওয়া…

39 minutes ago

This website uses cookies.