Header Premium (728×90)

জেলা/স্থানীয়

নিয়মনীতির তোয়াক্কা না করে এক কর্মস্থলেই ৫ বছর তথ্য দিতে গড়িমসি কালুখালী উপজেলা মৎস্য কর্মকর্তার

মোঃ জাহিদুর রহিম মোল্লা
জেলা প্রতিনিধি রাজবাড়ী:

রাজবাড়ীর কালুখালী উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আবু বকর সিদ্দিকের নিকট তথ্য অধিকার আইনে আবেদন করেও পাওয়া যায়নি তথ্য। তিনি কালুখালী উপজেলা মৎস্য কর্মকর্তা হিসেবে ২০২০ সালের ২৯ ডিসেম্বর যোগদান করেন। যোগদানের পর থেকেই দেশীয় মৎস্য সম্পদ রক্ষা, অবৈধ মাছ ধরার জাল বিনষ্ট না করা, নিয়িমিত বাজার তদারকি না করা, জাটকা সংরক্ষণ কর্মসূচী, মা ইলিশ রক্ষা অভিযান ও জাতীয় মৎস্য সপ্তাহ পালনে অনিয়মের অভিযোগ উঠেছে।

এ সকল অভিযোগের সত্যতা যাচাই করতে গত পহেলা জুলাই তথ্য চেয়ে আবেদন করেন স্থানীয় একজন সাংবাদিক। সেখানে ২০২৩ ও ২০২৪ সালে মা ইলিশ রক্ষা, ২০২৩ ও ২০২৪ সালে জাটকা সংরক্ষণ কর্মসূচী ও ২০২৩ ও ২০২৪ সালে জাতীয় মৎস্য সপ্তাহ পালনের বাজেট ও বিস্তারিত ব্যায়ের হিসাব চাওয়া হয়। দীর্ঘদিন গড়িমসি করে গত ৭ আগস্ট তথ্য দেন তিনি। সেখানে তিনি ২০২৩ এ জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপনে ৬০ হাজার টাকা বাজেট পান এবং খরচ করেন ৬০ হাজার টাকা। ২০২৪ সালে বাজেট পান ৬৫ হাজার টাকা এবং খরচ করেন ৬৫ হাজার টাকা। জাটকা সংরক্ষণ কর্মসূচীতে ২০২৩ সালে পান ৭৫ হাজার টাকা, ২০২৪ সালে পান ৭৫ হাজার টাকা এবং খরচ করেন ৭৫ হাজার টাকা। মা ইলিশ সংরক্ষণ অভিযানে ২০২৩ সালে পান ৫০ হাজার টাকা এবং খরচ করেন ৫০ হাজার টাকা। ২০২৪ সালে পান ৪০ হাজার টাকা এবং খরচ করেন ৪০ হাজার টাকা। প্রাপ্ত বাজেটের টাকা কোন খাতে কত খরচ করেছেন সেরকম কোনো তথ্য তিনি দিতে পারেননি।

স্থানীয়রা বলেন, সরকারী নিয়মানুযায়ী একজন সরকারী কর্মকর্তা ৩ বছরের অধিক এক কর্মস্থলে থাকার নিয়ম নেই। কিন্তু কালুখালী উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আবু বকর সিদ্দিক নিয়মনীতির তোয়াক্কা না করে উর্ধতন কর্তৃপক্ষকে ম্যানেজ করে একই কর্মস্থলে ৫ বছর রয়েছেন। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণের দাবী জানান।

বিস্তারিত জানতে চাইলে উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আবু বকর সিদ্দিক বলেন, আমি যা বরাদ্দ পেয়েছি তার সব টাকাই খরচ করেছি। কোন খাতে কত টাকা খরচ করেছি তা আপনি দেখতে পারেন না। আমাদের অডিট যখন হয় তখন তারা দেখবে। আপনি দেখার কেউ না
এ ব্যাপারে কালুখালী উপজেলা নির্বাহী অফিসার মহুয়া আফরোজ বলেন, তথ্য জানার অধিকার দেশের সকল জনগনের রয়েছে। মৎস্য কর্মকর্তা এ রকম তথ্য দিতে পারেন না। তিনি অবশ্যই আপনার চাহিত বিস্তারিত তথ্য দিবেন। কেন তিনি তথ্য দেন নি তা আমার বোধগোম্য নয়।

saju

Recent Posts

নির্দোষ হয়েও আমি অপরাধী: আদালতে হাজিরা দিলেন সাবেক মেয়র আইভী

পুলিশের ওপর হামলার অভিযোগে করা একটি মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী…

12 minutes ago

রামগঞ্জে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

লক্ষ্মীপুরের রামগঞ্জের চণ্ডীপুর ইউনিয়নে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে ফাতেহা আক্তার নামের তিন…

13 minutes ago

হোয়াইট হাউসে ট্রাম্পের সাথে রুদ্ধদ্বার বৈঠকে বেনিয়ামিন নেতানিয়াহু

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে এক রুদ্ধদ্বার বৈঠকে অংশ নিতে হোয়াইট হাউসে পৌঁছেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী…

27 minutes ago

জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধসে বহু মানুষের মৃত্যুর শঙ্কা

জাপানের কিউশু দ্বীপে ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে একটি শপিং মল ধসে পড়েছে। এতে বহু মানুষ…

43 minutes ago

বাংলাদেশে কম দামে ইউরিয়া সার দিতে আগ্রহী রাশিয়া

বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য ও অর্থনৈতিক অংশীদারিত্ব বাড়ানোর অংশ হিসেবে রাশিয়া ইউরিয়া সার সরবরাহের প্রস্তাব…

59 minutes ago

মাদরাসা শিক্ষা সংস্কারে বেফাক মহাসচিবের কাছে ১২ দফা প্রস্তাব

মাদরাসা শিক্ষা ব্যবস্থার উন্নয়ন এবং চলমান বিভিন্ন সংকট নিরসনের লক্ষে বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের মহাসচিব…

1 hour ago

This website uses cookies.