লক্ষ্মীপুরের রামগঞ্জে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে ফাতেহা আক্তার নামের তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার চণ্ডীপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের চাঙ্গীরগাঁও এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত শিশু ফাতেহা একই উপজেলার লামচর ইউনিয়নের দাসপাড়া এলাকার আক্তার হোসেনের মেয়ে।
পারিবারিক সূত্রে জানা যায়, কয়েকদিন আগে ফাতেহা তার মা সুমি আক্তারের সঙ্গে নানার বাড়িতে বেড়াতে এসেছিল। মঙ্গলবার দুপুরে সবার অগোচরে শিশুটি বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। তাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন ও স্থানীয়রা আশেপাশে খোঁজাখুঁজি শুরু করেন। পরবর্তীতে শিশুটির দেহ পুকুরের পানিতে ভাসতে দেখা যায়।
উদ্ধারের পর শিশুটিকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চণ্ডীপুর ইউনিয়ন পরিষদের সদস্য ইমরান হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শিশুটি তার মায়ের সঙ্গে নানার বাড়ি বেড়াতে এসেছিল এবং সবার অগোচরে পানিতে ডুবে মারা যায়। বিষয়টি অত্যন্ত দুঃখজনক। রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী জানিয়েছেন, বিষয়টি সম্পর্কে তিনি অবহিত নন এবং এ বিষয়ে খোঁজ নেওয়া হবে।
আজ মঙ্গলবার বিকেলে উপজেলার চণ্ডীপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের চাঙ্গীরগাঁও এলাকায় এ ঘটনা ঘটে।নিহত ফাতেহা (৩) একই উলজেলার লামচর ইউনিয়নের দাসপাড়া এলাকার বাসিন্দা আক্তার হোসেনের মেয়ে।পারিবারিক সূত্রে জানা যায়, কয়েকদিন আগে ফাতেহা তার মা সুমি আক্তারের সঙ্গে নানার বাড়িতে বেড়াতে আসে।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের তিন বন্ধু বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সিভিল…
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান স্পষ্ট করেছেন যে, ইরান যুক্তরাষ্ট্রের চাপের…
নিউইয়র্কে অবস্থানরত প্রধানমন্ত্রীর সঙ্গে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যান সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৈঠকে জনস্বাস্থ্য ও…
জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ী বাজারে অনিয়মের অভিযোগে দুই ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ…
রাজধানীর মোহাম্মদপুরের ইকবাল রোডের একটি বাসা থেকে নেত্রকোনা-১ আসনের সাবেক সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহীকে…
যুক্তরাষ্ট্র সফরকালে নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করছেন না ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন…
This website uses cookies.