মাদরাসা শিক্ষা ব্যবস্থার সামগ্রিক উন্নয়ন ও চলমান সংকট নিরসনের লক্ষ্যে বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের মহাসচিব মাওলানা মাহফুজুল হকের কাছে ১২ দফা প্রস্তাব পেশ করেছে সচেতন আলেম সমাজ। মঙ্গলবার বেলা ১১টায় সংগঠনটির প্রতিনিধিরা আনুষ্ঠানিকভাবে এসব প্রস্তাবনা তার কাছে জমা দেন।
প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে কেন্দ্রীয় শিক্ষক নিবন্ধন ও সমন্বিত তথ্যভান্ডার বা ডাটাবেজ প্রতিষ্ঠা, শিক্ষক নিয়োগে চারিত্রিক, পেশাগত ও শিক্ষাগত যোগ্যতার মানদণ্ড বাধ্যতামূলক করা এবং অপরাধে দোষী শিক্ষকদের একটি কেন্দ্রীয় ব্ল্যাকলিস্ট প্রণয়ন। এছাড়া মাদরাসা প্রতিষ্ঠা ও নিবন্ধনের ক্ষেত্রে নিয়মিত নবায়ন ব্যবস্থা চালু, একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমের নিয়মিত পরিদর্শন এবং শিক্ষকদের পেশাগত দক্ষতা ও শিশু সুরক্ষা বিষয়ে বাধ্যতামূলক প্রশিক্ষণের ওপর জোর দেওয়া হয়েছে।
শিক্ষা উন্নয়ন ও নীতিনির্ধারণের জন্য কেন্দ্রীয় গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠা, শিশু সুরক্ষা নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন এবং অভিযোগ গ্রহণ ও তদন্তের জন্য একটি কেন্দ্রীয় মনিটরিং সেল গঠনের প্রস্তাবও দেওয়া হয়েছে। একইসঙ্গে মিথ্যা অভিযোগে ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠান ও শিক্ষকদের আইনি সহায়তা প্রদান, ২৪ ঘণ্টার কেন্দ্রীয় হেল্পলাইন বা কল সেন্টার চালু এবং মহিলা ও হিফজ মাদরাসার জন্য পৃথক নীতিমালা প্রণয়নের দাবি জানানো হয়েছে।
প্রস্তাবনায় শিক্ষা, প্রশাসন, আর্থিক ব্যবস্থাপনা ও নৈতিক মানোন্নয়নের পাশাপাশি অভিযোগ নিষ্পত্তিতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
প্রস্তাবনা জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন মারকাযুল লুগাতিল আরাবিয়া বাংলাদেশের প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি মহিউদ্দীন ফারুকী, জামেয়া ইসলামিয়া আতহারুল উলুম আদিনাবাদ মাদরাসার মুহতামিম মাওলানা রুহুল আমীন সাদী, আল জামিয়া মদিনাতুল উলুম হাজারীবাগের মুহাদ্দিস মুফতি আবু মুহাম্মদ রাহমানী, জামিয়াতুল মানহাল উত্তরার মুহাদ্দিস মুফতি আদনান মাসউদ, মাওলানা শফিকুল ইসলাম ইমদাদি রাহাত, মুফতি এ এফ এম আকরাম হুসাইন, মাওলানা আবদুল গাফফার, মুফতি আব্দুল্লাহ তামিম এবং সাংবাদিক মাওলানা রাকিবুল ইসলাম রইস।
শিল্পের সত্য ও ইতিহাসের প্রেক্ষাপটে হেগেল ও মার্কসের নন্দনতত্ত্বের ভিন্নধর্মী দৃষ্টিভঙ্গি ও তাদের দর্শনের তুলনামূলক…
আওয়ামী লীগের নির্দেশে যারা অগ্নিসংযোগ ও বোমাবাজির মাধ্যমে দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে, তাদের কোনো…
জ্বালানি তেলের দাম বাড়ার ফলে পরিবহন ভাড়া বৃদ্ধির পাশাপাশি সবজিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়তে শুরু…
রাজধানীর বনশ্রীতে পথকুকুরকে খাবার দিতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার হয়েছেন এক তরুণী। গত মঙ্গলবার রাতে…
পাবনার ঈশ্বরদীতে ক্রেতার পরিচয়ে দোকানে ঢুকে সাড়ে ৪ লাখ টাকা মূল্যের দুই ভরি স্বর্ণের মালা…
গোপালগঞ্জের কাশিয়ানীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১০০ অসহায় ও দুস্থ পরিবারের মাঝে দুই লাখ টাকার অনুদানের…
This website uses cookies.