Header Premium (728×90)

জেলা/স্থানীয়

ওয়াকআউটের পর আবার সংলাপে ফিরল বিএনপি

মোঃ মকবুলার রহমান নীলফামারী জেলা প্রতিনিধি:

জাতীয় ঐকমত্য গঠনের লক্ষ্যে গঠিত কমিশনের বৈঠক থেকে ওয়াকআউট করার কিছুক্ষণ পর আবার আলোচনায় ফিরে এসেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
আজ সোমবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত দ্বিতীয় দফার সংলাপের ২০তম দিনে সকাল থেকে নির্ধারিত এজেন্ডা অনুযায়ী আলোচনা শুরু হয়। তবে কিছু সময় পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ সভা ত্যাগ করেন। পরে, দুপুর ১২টা ১৬ মিনিটে তিনি পুনরায় বৈঠকে অংশ নেন।

এর আগে বিএনপি জানিয়ে দেয়, সরকারি কর্ম কমিশন, দুর্নীতি দমন কমিশন, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয় এবং ন্যায়পাল পদে সদস্য নিয়োগের প্রস্তাবিত বিধান নিয়ে তারা কোনো আলোচনা করবে না।

সকাল ১১টা ৩০ মিনিটে কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ এই সংক্রান্ত প্রস্তাব উপস্থাপন করেন। এরপর বিএনপির প্রতিনিধি সালাহউদ্দিন আহমেদ আনুষ্ঠানিকভাবে দলটির অবস্থান জানান।

এ প্রসঙ্গে অধ্যাপক আলী রীয়াজ বলেন, “বিএনপি আগে থেকেই জানিয়েছিল যে তারা এ বিষয়ে আলোচনায় অংশ নেবে না।” তিনি আরও মন্তব্য করেন, “যদি কোনো প্রধান রাজনৈতিক দল আলোচনায় না থাকে, তাহলে আলোচনার গতি ও ফলাফল নিয়ে প্রশ্ন থেকেই যায়।”

কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, “বড় রাজনৈতিক দলের অনুপস্থিতিতে জাতীয় ঐকমত্য তৈরি করা কঠিন হয়ে পড়ে। এতে পুরো প্রক্রিয়া থমকে যাওয়ার ঝুঁকি থাকে।”

সংলাপের আহ্বায়ক মনির হায়দার আশাবাদ প্রকাশ করে বলেন, “পূর্ববর্তী বৈঠকগুলোতেও কিছু দল ভিন্নমতের নোট জমা দিয়েছিল, তবে শেষ পর্যন্ত সবাইকে নিয়ে একটি সম্মতিতে পৌঁছানো সম্ভব হয়েছিল। আমরা এবারও একই রকম অগ্রগতি আশা করছি।”

Md Omor Sunny

Recent Posts

র‍্যাব বিলুপ্ত করে পুলিশের অধীনে নতুন ইউনিট ‘এসআরবি’ গঠনের সিদ্ধান্ত

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) বিলুপ্ত করে পুলিশ বাহিনীর অধীনে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)’ নামে নতুন…

1 minute ago

দর্শনায় প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ করলেন এমপি রুহুল আমিন

চুয়াডাঙ্গার মদনা-পারকৃষ্ণপুর ও হাউলি ইউনিয়নে শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইলচেয়ার বিতরণ করেছেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ…

3 minutes ago

বাংলাদেশি জাতীয়তাবাদ আত্মপরিচয় ও জাতীয় ঐক্যের ভিত্তি: তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বাংলাদেশি জাতীয়তাবাদ কেবল রাজনৈতিক স্লোগান নয়, বরং এটি বাংলাদেশের মানুষের…

19 minutes ago

দেশত্যাগে আদালতের অনুমতি লাগবে খায়রুল হকের, দীপু মনির জামিনে রুল

সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আপিল বিভাগ। একই দিনে…

22 minutes ago

সুন্দরবন ভ্রমণে জাবি ছাত্রীদের যৌন হেনস্তা ও মারধর, গ্রেপ্তার ২

সুন্দরবন ভ্রমণ শেষে ফেরার পথে বাগেরহাটের ফকিরহাটে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) কয়েকজন নারী শিক্ষার্থীকে যৌন হেনস্তা,…

30 minutes ago

ব্রাহ্মণবাড়িয়ায় ডোবায় আটকে পড়া গরু উদ্ধার করল ফায়ার সার্ভিস

ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরে কুমারশীল আইসিইউ হাসপাতালের পেছনের ডোবায় আটকে পড়া একটি গরুকে উদ্ধার করেছে ফায়ার…

33 minutes ago

This website uses cookies.