Header Premium (728×90)

জেলা/স্থানীয়

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে স্বেচ্ছাসেবকলীগ নেতা মনির গ্রেফতার।

স্ট্যাফ রিফোর্টার মোঃ আবদুল আজীম,

লক্ষ্মীপুর সদর উপজেলার ১০ নং চন্দ্রগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ নেতা মো. মনির হোসেন (৩৮) কে গ্রেফতার করেছে চন্দ্রগঞ্জ থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছে চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফয়জুল আজীম।
শনিবার (২৬ জুলাই) চন্দ্রগঞ্জ থানাধীন সমতা সিনেমা হলের সামনে দেওপাড়া রাস্তার মাথার সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
মনির চন্দ্রগঞ্জ ইউপির দেওপাড়া গ্রামের সাবেক সেনা সদস্য তোতা মিয়ার ছোট ছেলে। সে চন্দ্রগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সিনিয়র সহ-সভাপতি পদে দায়িত্বে ছিল। এর আগে সে দীর্ঘদিন প্রবাস জীবন অতিবাহিত করেন।
গত ৫ আগষ্ট আ’লীগ সরকার পতনের পর সকল নেতা কর্মীরা পালিয়ে গেলেও মনির এলাকা ছেড়ে পালায়নি বলে স্থানীয়ভাবে জানা যায়। তাকে জিআর-২১৭ মামলায় বিস্পোরক দ্রব্য ও অন্যান্য ধারায় অজ্ঞাতনামা হিসেব গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফয়জুল আজীম বলেন, বিভিন্ন অভিযোগের ভিত্তিতে ও মামলায় সম্পৃক্ত থাকার অভিযোগে দীর্ঘদিন অভিযান চালিয়ে স্বেচ্ছাসেবকলীগ নেতা মনিরকে গ্রেফতার করা হয়। পরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

Md Omor Sunny

Recent Posts

রাজস্ব ঘাটতিতে ব্যাংক থেকে সরকারের ঋণ বাড়ছে

চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম তিন মাসে ব্যাংক খাত থেকে ২৪ হাজার ২৪৫ কোটি টাকা নিট…

3 minutes ago

রাজধানীর গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে বাস রুট পুনর্বিন্যাসের পরিকল্পনা

রাজধানীর গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে ৯৮টি বাস রুট কমিয়ে ৩২টি করার পরিকল্পনা নিয়েছে সরকার। প্রতিটি রুটে…

9 minutes ago

যুক্তরাষ্ট্রে হিন্দু মন্দিরে হামলার ষড়যন্ত্র, ১৯ বছর বয়সি তরুণ গ্রেপ্তার

যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের অরোরা এলাকায় হিন্দু মন্দিরে হামলার পরিকল্পনার অভিযোগে ১৯ বছর বয়সি আলেক্সান্দ্রোস পাপোরাকিসকে…

18 minutes ago

২০৫০ সালের মধ্যে ১৯ লাখ বেল তুলা উৎপাদনের লক্ষ্যমাত্রা সরকারের

দেশের বস্ত্রশিল্পের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে ২০৫০ সালের মধ্যে ১৯ লাখ বেল তুলা উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ…

19 minutes ago

নেতানিয়াহুর বিরুদ্ধে মানহানির মামলা করলেন সাবেক গোয়েন্দা প্রধান রোনেন বার

২০২৩ সালের ৭ অক্টোবরের নিরাপত্তা ব্যর্থতার দায় অন্যের ওপর চাপানোর অভিযোগে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে…

28 minutes ago

হরমুজ প্রণালিতে দুই জাহাজ ডুবি, বাড়ছে বাণিজ্যিক নৌপথে হামলার তীব্রতা

হরমুজ প্রণালির কাছে ২৪ ঘণ্টায় দুটি পৃথক ঘটনায় ক্ষেপণাস্ত্র বা প্রক্ষেপণের আঘাতে দুটি বাণিজ্যিক জাহাজ…

50 minutes ago

This website uses cookies.