সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক আদালতের অনুমতি ছাড়া দেশত্যাগ করতে পারবেন না বলে আদেশ দিয়েছেন আপিল বিভাগ। সোমবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এই আদেশ দেন। তবে তার আইনজীবী অ্যাডভোকেট মোতাহার হোসেন সাজু জানিয়েছেন, তিনি যেকোনো সময় কারামুক্ত হতে পারেন। এর আগে চেম্বার আদালত বনানী থানার একটি হত্যাচেষ্টা মামলায় এবং গত ২রা জুলাই যাত্রাবাড়ী থানায় দায়ের করা খোয়াইব হত্যা মামলায় তার জামিন বহাল রাখেন। বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের হাইকোর্ট বেঞ্চ বনানী থানার মামলায় তাকে জামিন দিয়েছিলেন। এছাড়া গত ২৩ মে সাতটি পৃথক মামলায় জামিন পাওয়ার পর যাত্রাবাড়ী থানায় দায়ের করা খোয়াইব হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছিল, যার আদেশ দিয়েছিলেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ্ ফারজানা হক। গত ১৬ই মে যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক মো. ইব্রাহিম খলিল এই মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেছিলেন।
অন্যদিকে, সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনির বিরুদ্ধে দায়ের করা পাঁচটি হত্যা ও হত্যাচেষ্টা মামলায় কেন তাকে জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। সোমবার বিচারপতি মো. খায়েরুল আলম ও বিচারপতি মো. রাফিজুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন। আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী রমজান আলী শিকদার ও আইনজীবী গাজী ফয়সাল ইসলাম, আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মাসুদুল আলম দোহা।
আইনজীবী গাজী ফয়সাল ইসলাম জানান, মামলাগুলো রাজধানীর আদাবর, বাড্ডা, শাহবাগ এবং গাজীপুরের গাছা থানায় দায়ের করা হয়েছে, যার মধ্যে দুটি মামলা শাহবাগ থানায়। এছাড়া দীপু মনির বিরুদ্ধে আগের ১৬টি মামলায় জারি করা রুলও শুনানির জন্য ধার্য করা হয়েছে। আইনজীবী রমজান আলী শিকদার জানান, এখন পর্যন্ত তার বিরুদ্ধে ৩৮টি মামলার তথ্য পাওয়া গেছে, যার মধ্যে দুটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রয়েছে। ৫ই আগস্ট সরকার পতনের পর ১৯ আগস্ট রাতে বারিধারা থেকে গ্রেপ্তার হওয়া ডা. দীপু মনি আওয়ামী লীগ সরকারের টানা ১৫ বছর পররাষ্ট্রমন্ত্রী, শিক্ষামন্ত্রী ও সমাজকল্যাণমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। তার বিরুদ্ধে হত্যা, মানবতাবিরোধী অপরাধ, দুর্নীতি এবং সহিংসতায় উসকানি ও নির্দেশের অভিযোগে ৩৮টির বেশি মামলা রয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের আগে অনুকূল পরিবেশ তৈরির আহ্বান জানিয়ে ঢাকা থেকে কিছু সুস্পষ্ট…
দেশের বাজারে কাঁচা মরিচ ও টমেটোর দাম সহনীয় রাখতে এ দুটি পণ্য আমদানিতে শুল্ক ও…
বাংলাদেশে অর্থবছরের সময়কাল পরিবর্তনের বড় সিদ্ধান্ত নিয়েছে সরকার। মন্ত্রিসভার ১৭তম বৈঠকে গৃহীত এই সিদ্ধান্ত অনুযায়ী,…
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্ত করে পুলিশ বাহিনীর অধীনে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)’ নামে নতুন…
চুয়াডাঙ্গার মদনা-পারকৃষ্ণপুর ও হাউলি ইউনিয়নে শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইলচেয়ার বিতরণ করেছেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ…
তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বাংলাদেশি জাতীয়তাবাদ কেবল রাজনৈতিক স্লোগান নয়, বরং এটি বাংলাদেশের মানুষের…
This website uses cookies.