র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর পরিবর্তে পুলিশ বাহিনীর অধীনে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)’ নামে একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠন করা হচ্ছে। সোমবার (১৭ আগস্ট) সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার ১৭তম বৈঠকে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) আইন, ২০২৬’-এর খসড়া চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে এই অনুমোদন দেওয়া হয়েছে বলে মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করা হয়েছে।
অনুমোদিত খসড়া আইন অনুযায়ী, বর্তমান র্যাব বিলুপ্ত করে সম্পূর্ণভাবে পুলিশ বাহিনীর আওতায় নতুন এই এসআরবি ইউনিট প্রতিষ্ঠা করা হবে। এই বিশেষায়িত ইউনিটের কার্যক্রম পরিচালনার জন্য একটি সুনির্দিষ্ট আইনি কাঠামো নির্ধারণের বিধান রাখা হয়েছে আইনের খসড়ায়। এছাড়া র্যাবের বর্তমান জনবল, অর্জিত ক্ষমতা, আদেশ, কর্তৃত্ব, সুযোগ-সুবিধা, সব ধরনের সম্পত্তি, তহবিল, হিসাব ও রেকর্ডসহ যাবতীয় সম্পদ নতুন গঠিত এসআরবির কাছে হস্তান্তর করার ব্যবস্থা রাখা হয়েছে।
নতুন এই আইনে সাধারণ নাগরিকদের বিভিন্ন অভিযোগ এবং এসআরবি সদস্যদের নিজস্ব অভ্যন্তরীণ সংক্ষোভ বা অসন্তোষ নিষ্পত্তির জন্য একটি বহুপক্ষীয় অভিযোগ প্রতিকার কমিটি গঠনের প্রস্তাব করা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, নতুন বিধিমালা তৈরি না হওয়া পর্যন্ত র্যাব সংক্রান্ত বিদ্যমান বিভাগীয় কার্যধারার বিধিগুলো প্রয়োজনীয় পরিমার্জন ও অভিযোজনসহ বহাল থাকবে। আইনটি আনুষ্ঠানিকভাবে কার্যকর হওয়ার পর র্যাবের বর্তমান সাংগঠনিক কাঠামো বিলুপ্ত হবে এবং এর সমস্ত জনবল ও সম্পদ নতুন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) কাঠামোর অধীনে স্থানান্তরিত হবে।
কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ জন পর্যটকের মৃত্যু হয়েছে। অগ্নিকাণ্ডের পর স্বজনদের…
শ্রেণিকক্ষের জটিল সমীকরণ আর সুরের মূর্ছনা—এই দুইয়ের মেলবন্ধনে নিজের জীবন সাজিয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড.…
সিরাজগঞ্জের তাড়াশের ইসলামপুর গ্রামে সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন পুরনো আম ও বটগাছ রাতের আঁধারে কেটে বিক্রির…
সিটি করপোরেশন, পৌরসভা ও উপজেলা পরিষদের পর এবার ইউনিয়ন পরিষদ নির্বাচনেও প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে…
রাজধানীর মিরপুরে ফুটপাত দখলমুক্ত হওয়ায় স্বস্তি ফিরলেও স্থায়ী সমাধান নিয়ে সংশয় রয়েছে। একই সঙ্গে মোহাম্মদপুর…
চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত নয় মাসে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ঘিরে ৪১০টি অপতথ্য ছড়ানো…
This website uses cookies.