Header Premium (728×90)

বাংলাদেশি জাতীয়তাবাদ আত্মপরিচয় ও জাতীয় ঐক্যের ভিত্তি: তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বাংলাদেশি জাতীয়তাবাদ কেবল একটি রাজনৈতিক স্লোগান নয়; এটি বাংলাদেশের মানুষের আত্মপরিচয়, দেশপ্রেম, স্বাধীন সত্তা এবং জাতীয় ঐক্যের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত একটি রাজনৈতিক ও সামাজিক দর্শন। সোমবার জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে সেন্টার ফর বাংলাদেশ স্টাডিজ (সিবিএস) আয়োজিত ‘বাংলাদেশী জাতীয়তাবাদ : তারেক রহমান ও বর্তমান প্রেক্ষাপট’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বইটির লেখক রুহুল আমিন।

তথ্যমন্ত্রী বলেন, একটি জাতির আত্মপরিচয় বুঝতে হলে তার ইতিহাস, সংগ্রাম, সংস্কৃতি ও রাষ্ট্রচিন্তার ধারাবাহিকতা বুঝতে হয়। লেখক রুহুল আমিনের এই গ্রন্থ সেই আলোচনাকে সমৃদ্ধ করার একটি সময়োচিত প্রয়াস। তিনি আরও বলেন, জ্ঞান ও গবেষণার আলোচনাকে দলীয় গণ্ডিতে সীমাবদ্ধ রাখা উচিত নয়। রাজনৈতিক দর্শন নিয়ে মতপার্থক্য থাকতে পারে, কিন্তু তা নিয়ে গবেষণা ও মুক্ত আলোচনা গণতান্ত্রিক সমাজের জন্য গুরুত্বপূর্ণ। নতুন প্রজন্মের সামনে বাংলাদেশী জাতীয়তাবাদের ঐতিহাসিক পটভূমি ও সমকালীন প্রাসঙ্গিকতা তথ্য ও যুক্তির মাধ্যমে তুলে ধরার প্রয়োজনীয়তার ওপর তিনি জোর দেন।

বাংলাদেশি জাতীয়তাবাদের আলোচনায় অন্তর্ভুক্তিমূলক দৃষ্টিভঙ্গির কথা উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের জাতীয় ঐক্য প্রতিষ্ঠার জন্য এমন একটি পরিচয় প্রয়োজন যেখানে ধর্ম, বর্ণ, ভাষা, অঞ্চল ও মতের বৈচিত্র্যের মধ্যেও নাগরিক হিসেবে সবার অভিন্ন পরিচয়কে গুরুত্ব দেওয়া হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেন, বাংলাদেশী জাতীয়তাবাদের দর্শন দেশের মানুষের রাজনৈতিক অধিকার, গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্বের সঙ্গে নিবিড়ভাবে সম্পর্কিত। তিনি বলেন, জাতীয়তাবাদকে ধারণ করতে হলে মানুষের অধিকার, গণতন্ত্র, ন্যায়বিচার ও জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।

সেন্টার ফর বাংলাদেশ স্টাডিজের সভাপতি অ্যাডভোকেট নজরুল হক নান্নুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন দৈনিক যুগান্তরের সম্পাদক আবদুল হাই শিকদার, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক তাহমিনা আখতার, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. আবদুল লতিফ মাসুম এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও মোহনা টিভির নির্বাহী পরিচালক এম এ মালেক প্রমুখ।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

Recent Posts

সাবেক এসবি প্রধান মনিরুল ও পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ

সাবেক এসবি প্রধান মনিরুল ইসলামসহ তার পরিবারের সদস্যদের নামে থাকা ৮৩টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ…

1 hour ago

আইএমএফ ও বিশ্বব্যাংকের ২০২৭ সালের সভাপতি হচ্ছে পাকিস্তান

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বিশ্বব্যাংক গ্রুপের পরিচালনা পর্ষদের ২০২৭ সালের সভাপতি হিসেবে পাকিস্তানের নাম…

1 hour ago

অস্তিত্বের সংকটে সিরাজগঞ্জের ঐতিহাসিক বারুহাস ইমামবাড়ি ও তিন গম্বুজ মসজিদ

সিরাজগঞ্জের চলনবিলের বুকজুড়ে ছড়িয়ে থাকা প্রায় দেড়শ বছরের পুরোনো চৌধুরীবাড়ি জামে মসজিদ এবং পাঁচশ বছরের…

2 hours ago

গুলশানে অবৈধ মদের কারবার, ২৪৪ লিটার মদ ও বিয়ারসহ আটক ১

রাজধানীর গুলশান-২ এলাকায় সেভেনটি এইট রেস্টহাউজ নামের একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ২৪৪ লিটার অবৈধ বিদেশি…

2 hours ago

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী যৌথ অভিযানে আটক ৫১৯

কুমিল্লার ১৮টি থানা ও গোয়েন্দা পুলিশের যৌথ অভিযানে রাতভর তল্লাশি চালিয়ে কিশোর গ্যাংয়ের ৫১৯ সদস্যকে…

3 hours ago

মাদারীপুরের শিবচরে মোটরসাইকেলের ধাক্কায় বিএনপি নেতা নিহত

মাদারীপুরের শিবচরে নামাজ শেষে বাজারে যাওয়ার পথে মোটরসাইকেলের ধাক্কায় শহিদুল ইসলাম (৬০) নামে উপজেলা বিএনপির…

4 hours ago

This website uses cookies.