Header Premium (728×90)

জেলা/স্থানীয়

২০ শিক্ষার্থীর জীবন বাঁচিয়ে না ফেরার দেশে জলঢাকার শিক্ষিকা মেহেরীন চৌধুরী

স্টাফ রিপোর্টার রংপুর।

রাজধানীর উত্তরা মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় জীবনের ঝুঁকি নিয়ে প্রায় ২০ শিক্ষার্থীকে রক্ষা করা সাহসী শিক্ষিকা মেহেরীন চৌধুরী (৪৬) অবশেষে মৃত্যুর কাছে হার মানলেন।

(২১ জুলাই) সোমবার রাত ৯টা ৪৫ মিনিটে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। একই দুর্ঘটনায় আহত হয়ে আরও একজন শিক্ষার্থী আফনান (১৪) মৃত্যুবরণ করেছে বলে জানিয়েছেন হাসপাতালের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান।

প্রত্যক্ষদর্শীদের মতে, দুর্ঘটনার মুহূর্তে মেহেরীন ম্যাডাম দ্রুততার সঙ্গে শিক্ষার্থীদের ক্লাসরুম থেকে সরিয়ে নিরাপদ স্থানে নিয়ে যান। কিন্তু তিনি নিজে তখন আগুনে আটকা পড়ে যান। শরীরের অনেকাংশ দগ্ধ হয়।

মাইলস্টোন কলেজের ১ জন শিক্ষার্থী জানায়, “আমরা সবাই দৌড়াচ্ছিলাম। ম্যাডাম আমাদের ধাক্কা দিয়ে বাইরে পাঠাচ্ছিলেন। শেষ মুহূর্তে তাকেও যেতে বলেছিলাম, কিন্তু উনি বললেন— ‘তোমরা আগে যাও’।

মেহেরীন চৌধুরী ছিলেন নীলফামারীর জলঢাকা উপজেলার বগুলাগাড়ি এলাকার মেয়ে। তিনি স্থানীয় বগুলাগাড়ি স্কুল অ্যান্ড কলেজের এ্যাডহক কমিটির সভাপতি ছিলেন। পাশাপাশি তার পারিবারিক পরিচয়ও বিশেষভাবে উল্লেখযোগ্য— তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ভাতিজি।

উদ্ধার হওয়া এক শিক্ষার্থীর আত্মীয় বলেন, “আমার ভাগ্নিকে (ছোঁয়া) এক ম্যাডাম আগুনের ভেতর থেকে বের করে দিয়েছেন। না হলে আজ তাকেও হয়তো পেতাম না।”

এই অমানবিক দুর্ঘটনার মধ্যে মেহেরীন চৌধুরীর সাহসিকতা ও আত্মত্যাগ যেন এক আলোকবর্তিকা। তার এই ত্যাগ ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।

Md Omor Sunny

Recent Posts

টঙ্গীতে এসেনশিয়াল ড্রাগসের কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ২১ ইউনিট

গাজীপুরের টঙ্গীর চেরাগ আলী এলাকায় অবস্থিত এসেনশিয়াল ড্রাগস লিমিটেড কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার…

1 minute ago

ভারতে ককরোচ পার্টির দুই নেতা পাঁচ দিনের জেল হেফাজতে

দিল্লির যন্তর মন্তরে অনুমতি ছাড়া প্রবেশ ও বিক্ষোভের ঘটনায় ককরোচ জনতা পার্টির দুই নেতাকে পাঁচ…

4 minutes ago

ট্রাম্পকে ‘স্বামী’ সম্বোধন করে বিব্রত নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া তার প্রথম সংবাদ সম্মেলনে ভুলবশত ট্রাম্পকে…

8 minutes ago

তারেক রহমান সরকারের মেয়াদের মাঝামাঝি: সম্ভাবনা ও নীতিগত অগ্রাধিকার

তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের মেয়াদের মাঝামাঝি সময়ে দেশের অর্থনৈতিক পরিস্থিতি, প্রাপ্তি ও গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জগুলো পর্যালোচনার…

11 minutes ago

তরুণ সমাজকে মাদকের হাত থেকে রক্ষার আহ্বান প্রেসিডেন্টের

দেশের তরুণ ও শিক্ষার্থীদের মাদকের ভয়াবহ থাবা থেকে রক্ষা করতে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান…

1 hour ago

২০২৭ সালের পাঠ্যবইয়ে স্বাধীনতার ঘোষণার বর্ণনায় আসছে পরিবর্তন

২০২৭ শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা, মুক্তিযুদ্ধের ইতিহাসসহ নতুন বেশ কিছু বিষয় যুক্ত করার উদ্যোগ…

1 hour ago

This website uses cookies.