মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া তার প্রথম সংবাদ সম্মেলনেই এক অনভিপ্রেত পরিস্থিতির মুখোমুখি হয়েছেন। মঙ্গলবার আয়োজিত ব্রিফিংয়ে ভুলবশত নিজের বস ট্রাম্পকে তিনি ‘স্বামী’ হিসেবে সম্বোধন করে বসেন। গত আগস্টে ক্যারোলিন লিভিট প্রেস সচিবের পদ ছাড়ার পর জ্যাকারিয়া তার স্থলাভিষিক্ত হন।
সংবাদ সম্মেলনে এক সাংবাদিক জ্যাকারিয়াকে প্রশ্ন করেন, চার সন্তান সামলানোর পাশাপাশি হোয়াইট হাউসের মতো ব্যস্ত দায়িত্ব তিনি কীভাবে পালন করবেন? উল্লেখ্য যে, এর আগে লিভিট সন্তানদের পর্যাপ্ত সময় দিতে না পারার কারণ ও কাজের অতিরিক্ত চাপের কথা উল্লেখ করেই পদত্যাগ করেছিলেন। এই প্রশ্নের উত্তরে জ্যাকারিয়া বলেন, ‘আমার সন্তানদের সঙ্গে সন্ধ্যাটা না কাটানোর ভাবনাটি পুরোপুরি অবিশ্বাস্য, তাই আমার প্রেসিডেন্ট… দুঃখিত, আমার স্বামী এখানে বাইরে আছেন’। তার এই মন্তব্যের সঙ্গে সঙ্গেই ব্রিফিং রুমে হাসির রোল পড়ে যায়।
অবশ্য তাৎক্ষণিকভাবে পরিস্থিতি সামাল দিতে কৌতুকের ছলে তিনি বলেন, ‘এটি বেশ ভালো একটা বিষয় হলো’। এরপর তিনি ট্রাম্পের প্রশংসা করেন এবং তাকে এই পদে নিয়োগ দেওয়ার সিদ্ধান্তের ওপর জোর দেন। জ্যাকারিয়া জানান, তার পরিবার ক্যালিফোর্নিয়া থেকে ওয়াশিংটন ডিসিতে স্থানান্তরিত হবে। চার সন্তানের একজন মাকে এই পদে নিয়োগ দেওয়া প্রমাণ করে যে, কর্মজীবী নারীদের প্রতি ট্রাম্পের সমর্থন রয়েছে।
ব্রিফিংয়ের শুরুতে জ্যাকারিয়া একটি প্রস্তুত করা লিখিত বক্তব্যের মাধ্যমে জ্বালানি, শুল্ক ও অভিবাসন বিষয়ে ট্রাম্পের নীতিগুলোর পাশাপাশি আগামী নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের প্রচারণার বিষয়টি তুলে ধরেন। নিজের এই ভূমিকাকে তিনি প্রেসিডেন্টের এজেন্ডা আরো জোরালোভাবে ছড়িয়ে দেওয়ার একটি সুযোগ হিসেবে বর্ণনা করেন। সাংবাদিকদের তিনি বলেন, বাইরে থেকে আমি যা করে আসছিলাম, এখানেও সেটাই করার সুযোগ পাচ্ছি। তা হলো আমেরিকান জনগণের জন্য ট্রাম্পের অবিশ্বাস্য এজেন্ডাগুলো আরো বড় ও প্রসারিত করে ছড়িয়ে দেওয়া।
ট্রাম্পকে ‘নিজের সেরা মুখপাত্র’ হিসেবে উল্লেখ করে জ্যাকারিয়া তার প্রথম প্রশ্নটি নেন ডানপন্থি সংবাদমাধ্যম ব্রেইটবার্ট নিউজ থেকে। ব্রিফিং এবং প্রেস পুলে নতুন সংবাদমাধ্যমকে যুক্ত করতে লিভিটের চালু করা নিয়মের ধারাবাহিকতা বজায় রাখার প্রতিশ্রুতিও দেন তিনি। তবে তার প্রথম সংক্ষিপ্ত ব্রিফিংটি মাত্র ১৪ মিনিটে শেষ হয়ে যায়। মেরিন ওয়ান বিমানে চড়ে ট্রাম্পের হোয়াইট হাউস ত্যাগের প্রস্তুতি নেওয়ার কথা জানিয়ে তিনি সাংবাদিকদের বলেন, তারা সরাসরি ট্রাম্পকে প্রশ্নগুলো করতে পারেন।
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৬, ১৪: ২১আপডেট : ১৪ অক্টোবর ২০২৬, ১৪: ৪৫
দেশে হামের প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও সাত শিশুর মৃত্যুর…
গাজীপুরের টঙ্গীর চেরাগ আলী এলাকায় অবস্থিত এসেনশিয়াল ড্রাগস লিমিটেড কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার…
দিল্লির যন্তর মন্তরে অনুমতি ছাড়া প্রবেশ ও বিক্ষোভের ঘটনায় ককরোচ জনতা পার্টির দুই নেতাকে পাঁচ…
তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের মেয়াদের মাঝামাঝি সময়ে দেশের অর্থনৈতিক পরিস্থিতি, প্রাপ্তি ও গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জগুলো পর্যালোচনার…
দেশের তরুণ ও শিক্ষার্থীদের মাদকের ভয়াবহ থাবা থেকে রক্ষা করতে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান…
২০২৭ শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা, মুক্তিযুদ্ধের ইতিহাসসহ নতুন বেশ কিছু বিষয় যুক্ত করার উদ্যোগ…
This website uses cookies.