নারায়ণগঞ্জে নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ বিরোধী অভিযান: ৪০ কেজি পলিথিন জব্দ, ৫ হাজার টাকা জরিমানা
মোঃ ইসমাইল হোসেন, স্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগের ব্যবহার, মজুদ ও বাজারজাতকরণ ঠেকাতে অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। সোমবার (২১ জুলাই) এ অভিযানে এক প্রতিষ্ঠান থেকে প্রায় ৪০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয় এবং ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
জেলা প্রশাসকের কার্যালয়ের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার সুরাইয়া ইয়াসমিনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। এতে পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা কার্যালয় এবং জেলা পুলিশের কর্মকর্তারা অংশগ্রহণ করেন। অভিযানে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক টিটু বড়ুয়া।
অভিযানকালে আদর্শ বাজার, চৌধুরীপাড়া এলাকায় অবস্থিত ‘মেসার্স আলম স্টোর’ নামের একটি প্রতিষ্ঠানকে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ বিক্রির অভিযোগে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠানটি বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ৬(ক) ধারা লঙ্ঘন করায় ১৫ এর ৪(খ) ধারা অনুযায়ী এই দণ্ড প্রদান করা হয়।
পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, পরিবেশ রক্ষার স্বার্থে নিষিদ্ধ পলিথিনের ব্যবহার ও বাজারজাতকরণ বন্ধে এ ধরনের অভিযান আগামী দিনেও অব্যাহত থাকবে।
দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় রোপিত চারাগাছ বাঁচিয়ে রাখতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন…
রাজধানীর মোহাম্মদপুরে স্থানীয় সাব্বির গ্রুপের সঙ্গে অন্য একটি গ্রুপের গোলাগুলির ঘটনায় একজন গুলিবিদ্ধ হয়েছেন। বৃহস্পতিবার…
বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) পরিদর্শনকালে রাষ্ট্রপতি কৃষি গবেষণায় বিনিয়োগ বাড়ানো এবং বিজ্ঞানীদের কাজের পরিবেশ…
নিউইয়র্কের টাইমস স্কোয়ারে প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে দুই দিনব্যাপী পালিত হলো দ্বিতীয় 'টাইমস স্কোয়ার দুর্গা…
ইয়েমেনের অস্থায়ী রাজধানী এডেনে প্রধানমন্ত্রীর বাসভবন লক্ষ্য করে হামলা চালিয়েছে হুথি বিদ্রোহীরা। তবে এ ঘটনায়…
হাইতিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ অনুমোদিত গ্যাং সাপ্রেশন ফোর্সে (জিএসএফ) অংশগ্রহণের লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর পাঁচটি কন্টিনজেন্টের…
This website uses cookies.