Header Premium (728×90)

জেলা/স্থানীয়

জামালপুরে বিপুল পরিমাণ ভারতীয় ব্লেড সহ দুই চোরাকারবারি গ্রেফতার

মোঃ রাকিব হাসান জামালপুর। 

জামালপুরে অবৈধ পথে আসা বিপুল পরিমাণ ভারতীয়  ব্লেড উদ্ধারসহ দুই জনকে গ্রেফতার করেছে র‌্যাব ১৪।

বুধবার (১৬ জুলাই) ভোরে সদর উপজেলার বিনন্দেরপাড়া এলাকায় এই উদ্ধার অভিযান পরিচালনা করা হয়।

বুধবার  সকালে শহরের বেলটিয়ায় জামালপুর র‌্যাব ১৪, সিপিসি ১ এর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ক্যাম্পের কোম্পানী কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার এটিএম আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি সাংবাদিকদের জানান, জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে মাইক্রোবাসযোগে ভারতীয় বিদেশী পণ্য অবৈধভাবে সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে ঢাকার পথে রওনা হয়। গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোরে জামালপুর সদর উপজেলার বিনন্দেরপাড়া এলাকায় চেকপোস্ট পরিচালনা করা হয়। এ সময় সোর্স ও তথ্য প্রযুক্তির সহায়তায় দেওয়ানগঞ্জ থেকে জামালপুর হয়ে মধুপুরগামী মাইক্রোবাস চিহ্নিত করে তল্লাশি করা হয়। এ সময় ৪ লাখ ৭৪ হাজার ভারতীয় জিলেট ব্লেডসহ একটি মাইক্রোবাস জব্দ এবং ২ জনকে গ্রেফতার করা হয়। জিলেট ব্লেডের অনুমানিক মূল্য ২৩ লাখ ৭০ হাজার টাকা। গ্রেফতারকৃতরা হলো- দেওয়ানগঞ্জ উপজেলার খরমা মধ্য পাড়া এলাকার আব্দুস সামাদের ছেলে মাইক্রোবাস চালক সাদ্দাম হোসেন (৩২) ও একই উপজেলার গামারিয়া এলাকার মোঃ আসাদুজ্জামানের ছেলে আবুল খায়ের (২২)।

ক্যাম্প কোম্পানী কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার এটিএম আমিনুল ইসলাম আরো বলেন, গ্রেফতারকৃতদের থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে এবং র‌্যাবের পক্ষ থেকে এমন অভিযান অব্যাহত থাকবে।

Md Omor Sunny

Recent Posts

টঙ্গীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৩ জন দগ্ধ

গাজীপুরের টঙ্গীর মুদাফা মাস্টারপাড়ায় রান্নার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হয়েছেন একই পরিবারের তিনজন। তাদের…

48 minutes ago

টেসলা ও স্পেসএক্স একীভূত করার ইঙ্গিত দিলেন ইলন মাস্ক

ইলন মাস্ক তার দুই বৃহৎ প্রতিষ্ঠান টেসলা ও স্পেসএক্স একীভূত করার বিষয়ে ইঙ্গিত দিয়েছেন। এই…

2 hours ago

প্রশ্নফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক সোহাগ ফকির গ্রেপ্তার

যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনায় দায়ের করা মামলায় বিএআরসির সহকারী পরিচালক সোহাগ ফকিরকে…

2 hours ago

ট্রাম্প প্রশাসনের কঠোর নীতি, বাতিল ৩ লাখেরও বেশি মার্কিন ভিসা

ডনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে অবৈধ অভিবাসন বিরোধী কঠোর নীতির অংশ হিসেবে ৩ লাখেরও বেশি মার্কিন…

2 hours ago

ভারতীয় শুল্কের বিরুদ্ধে আইনি লড়াইয়ের পরামর্শ ট্যারিফ কমিশনের

বাংলাদেশের পাটপণ্যের ওপর ভারতের আরোপিত ভর্তুকিবিরোধী শুল্কের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছে বাংলাদেশ ট্রেড…

2 hours ago

দিল্লিতে মোদীর বাসভবনের পাশের ঐতিহাসিক রেসকোর্স মসজিদ খালি করার নির্দেশ

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের পাশে অবস্থিত ঐতিহাসিক রেসকোর্স মসজিদটি ৬ দিনের মধ্যে খালি…

3 hours ago

This website uses cookies.