Header Premium (728×90)

জেলা/স্থানীয়

প্রেস বিজ্ঞপ্তি ইসলামী আন্দোলন সম্পর্কে মন্তব্যের প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগর ইসলামী আন্দোলনের পাল্টা বক্তব্য

মোঃ ইসমাইল হোসেন, স্টাফ রিপোর্টার

নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীবের ইসলামী আন্দোলন বাংলাদেশ সম্পর্কে করা মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ ও সেক্রেটারি সুলতান মাহমুদ। বৃহস্পতিবার এক যৌথ বিবৃতিতে তারা বলেন, “ইসলাম ও ইসলামী আন্দোলন সম্পর্কে সুস্পষ্ট ধারণা না নিয়ে মন্তব্য করা দায়িত্বজ্ঞানহীন। এ ধরনের বক্তব্য প্রদানের আগে রাজনীতিবিদদের ইসলাম সম্পর্কে গভীরভাবে জানা উচিত।”

তারা জানান, ইসলামী আন্দোলনের নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম স্পষ্টভাবে বলেছেন, “আমরা ক্ষমতায় যেতে চাই না; বরং ইসলামকে ক্ষমতায় বসাতে চাই।” তারা জোর দিয়ে বলেন, “আমাদের রাজনীতি প্রচলিত ধারার রাজনীতি নয়; এটি একটি ইবাদত। ইসলাম প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা এই পথ বেছে নিয়েছি।”

নেতৃদ্বয় স্মরণ করিয়ে দেন, ইসলামী রাষ্ট্রব্যবস্থা কোনো নতুন ধারণা নয়। রাসূলুল্লাহ (সা.) স্বয়ং ছিলেন রাষ্ট্রপ্রধান, এবং তাঁর ওফাতের পর সাহাবায়ে কেরাম (রা.) ধারাবাহিকভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন। ইসলামী আন্দোলনের রাজনৈতিক দর্শন সেই ঐতিহাসিক রূপরেখার ভিত্তিতেই গড়ে উঠেছে।

তারা বলেন, “যদি কেউ ইসলামী আন্দোলনকে সমর্থন করে, তবে সে মূলত নবী-রাসূল ও খোলাফায়ে রাশেদীনের আদর্শকেই সমর্থন করে। পক্ষান্তরে, বিএনপি বা আওয়ামী লীগের মতো দলসমূহ নিজেদের ‘জিয়া সেনা’ বা ‘মুজিব সেনা’ বলে পরিচয় দেয়। কিন্তু আমরা বলি— ‘আমরা সবাই রাসূল সেনা।’”

বিবৃতিতে ইসলামী আন্দোলনের নেতারা দাবি করেন, “ইসলামী আন্দোলনের কোনো নেতাকর্মীর বিরুদ্ধে চাঁদাবাজি, দখলদারি, মাদক বা সন্ত্রাসের অভিযোগ নেই। সংবাদপত্র খুললেই দেখা যায়, অমুক স্ট্যান্ডে চাঁদাবাজিতে অমুক দলের লোক ধরা পড়েছে— এসব আমাদের চরিত্র নয়।”

তারা আরও বলেন, “গত জুলাই আন্দোলনের সময় ৪ আগস্টে আমাদের নায়েবে আমীর সাহেব ১৪৪ ধারা ভেঙে রাজপথে বিশাল মিছিল করেছেন। আওয়ামী স্বৈরাচারের বিরুদ্ধে এই আন্দোলনে আমাদের বহু কর্মী আহত হয়েছেন। সেই ইতিহাস মুছে ফেলার নয়।”

বিবৃতির শেষে তারা রাজনীতিতে সৌজন্যবোধ বজায় রাখার আহ্বান জানিয়ে বলেন, “আমরা প্রতিহিংসার রাজনীতি করি না। বরং চাই সকলের সম্মিলিত প্রচেষ্টায় একটি আধুনিক ও কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠা হোক। কাদা ছোড়াছুঁড়ি বন্ধ করে আসুন শান্তি ও ঐক্যের পথে হাঁটি। সকল প্রকার স্বৈরাচারী শাসনের উত্থানকে রুখে দিই।”

Md Omor Sunny

Recent Posts

আবারও মোশাররফ করিমের সঙ্গে পর্দায় নীলাঞ্জনা নীলা

জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম ও অভিনেত্রী নীলাঞ্জনা নীলা আবারও জুটি বেঁধে অভিনয় করলেন ইউসুফ আলী…

12 minutes ago

আজ আন্তর্জাতিক কন্যাশিশু দিবস: বাল্যবিয়ে রোধে বিশেষ গুরুত্ব

বিশ্বব্যাপী আজ ১১ অক্টোবর আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালিত হচ্ছে। দিবসটির লক্ষ্য কন্যাশিশুদের শিক্ষা, সুরক্ষা ও…

1 hour ago

২৫ কোটির বাজেটে ৩৩০ কোটি আয় করে রেকর্ড গড়ল ‘বেথলেহেম কুদুম্বা ইউনিট’

মাত্র ২৫ কোটি রুপি নির্মাণব্যয়ের মালয়ালম রোমান্টিক কমেডি সিনেমা ‘বেথলেহেম কুদুম্বা ইউনিট’ বিশ্বজুড়ে ৩৩০ কোটি…

1 hour ago

ওমান উপসাগরে বাণিজ্যিক জাহাজ অচল করার দাবি যুক্তরাষ্ট্রের

ওমান উপসাগরে মার্কিন নৌ অবরোধ এড়িয়ে যাওয়ার চেষ্টার অভিযোগে একটি বাণিজ্যিক জাহাজ অচল করার দাবি…

1 hour ago

এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে নিজের বাল্যবিবাহ রুখে দিল তানিয়া

এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ সহ সব বিষয়ে এ-প্লাস পেয়ে নিজের বাল্যবিবাহ ঠেকিয়ে দিয়েছে সাতক্ষীরার মেধাবী শিক্ষার্থী…

1 hour ago

উৎপাদন খরচ ও দরপতনের চাপে ঈশ্বরদীতে শিম চাষ ৩৬ শতাংশ কমেছে

উৎপাদন ব্যয় বেড়ে যাওয়া, আশানুরূপ বাজারদর না পাওয়া এবং কৃষি উপকরণের নানা সংকটে পাবনার ঈশ্বরদীতে…

2 hours ago

This website uses cookies.