Header Premium (728×90)

জেলা/স্থানীয়

জুলাই বিপ্লবের নিহত ও আহতদের দায়ের করা মামলার দৃশ্যমান বিচার এবং প্রয়োজনীয় সংষ্কার সম্পন্ন করে দ্রুত নির্বাচন দিতে হবে – মোঃ মমিনুল হক সরকার

মোঃ মাহবুবুর রহমান, ব্যুরো প্রধান –ঢাকা বিভাগ,

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও নারায়ণগঞ্জ জেলা আমীর মুহাম্মদ মমিনুল হক সরকার বলেছেন, জুলাই বিপ্লবের নিহত ও আহতদের দায়ের করা মামলার দৃশ্যমান বিচার এবং প্রয়োজনীয় সংষ্কার সম্পন্ন করে দ্রুত নির্বাচন দিতে হবে।
জুলাই বিপ্লব বার্ষিকী উপলক্ষ্যে কেন্দ্র ঘোষিত কর্মসূচী উপলক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে ১ জুলাই জুলাই বিপ্লবে নিহত ও আহতের স্মরণে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জেলা আমির মোঃ মমিনুল হক সরকারের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি মুহাম্মদ হাফিজুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা সহকারী সেক্রেটারি মোঃ আবু সাইদ মুন্না, জেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক মাসুদ উর রহমান গিয়াস, মাওলানা মুজিবুর রহমান মিয়াজি, দেওয়ান খুরশিদ আলম, মুফতী জাহাঙ্গীর আলম প্রমূখ।

দোয়া মাহফিলে জুলাই বিপ্লবে জীবন উৎসর্গকারী শহীদদের শাহাদাত কবুলিয়াত এবং আহত ও পঙ্গুদের দ্রুত সুস্থতার জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করা হয়।

Md Omor Sunny

Recent Posts

মধ্যপ্রাচ্যের অস্থিরতায় বাংলাদেশের শ্রমবাজার ও রেমিট্যান্স নিয়ে শঙ্কা

ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার জেরে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বাংলাদেশের শ্রমবাজার ও রেমিট্যান্স প্রবাহ…

26 minutes ago

নোয়াখালীতে খুঁটিতে বেঁধে যুবককে পিটিয়ে হত্যার ভিডিও ভাইরাল

নোয়াখালীতে টাকা চুরির অভিযোগে এক যুবককে মারধরের পর খুঁটির সঙ্গে বেঁধে রাখার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে…

29 minutes ago

তৈরি পোশাক রপ্তানিতে নন-কটন পণ্যের সক্ষমতা বাড়াচ্ছে বাংলাদেশ

চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত দেশের মোট তৈরি পোশাক রপ্তানির ৩০.৭ শতাংশ এসেছে নন-কটন…

39 minutes ago

কারাবাস ও বিরতি কাটিয়ে অভিনয়ে ফিরলেন অভিনেতা জাহের আলভী

স্ত্রী মৃত্যুর মামলায় কারাবাস ও রিমান্ড শেষে প্রায় সাত মাসের দীর্ঘ বিরতি কাটিয়ে আবারও অভিনয়ে…

46 minutes ago

পটিয়ায় দুই ইউনিয়নের রশি টানাটানিতে ৩০ পরিবারের চরম দুর্ভোগ

চট্টগ্রামের পটিয়ায় আশিয়া ও কাশিয়াইশ ইউনিয়নের জনপ্রতিনিধিদের রশি টানাটানিতে ৩০টি পরিবারের চলাচলের একমাত্র পথটি তিনটি…

1 hour ago

আটঘরিয়ায় দেড় লাখ তালের বীজ রোপণ কর্মসূচির উদ্বোধন

পাবনার আটঘরিয়া উপজেলায় প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় প্রায় দেড় লাখ তালের বীজ রোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন…

1 hour ago

This website uses cookies.