Header Premium (728×90)

জেলা/স্থানীয়

গাজী টায়ারস অগ্নিকাণ্ডে ঘটনায় ৫ যুবক গ্রেপ্তার

মোঃ মাহবুবুর রহমান,ব্যুরো প্রধান –ঢাকা বিভাগ,

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বহুল আলোচিত গাজী টায়ারস কারখানার ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৭৪ জন নিখোঁজ হওয়ার ঘটনায় পাঁচ যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার তারাব পৌরসভার মাসাবো এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—উপজেলার বরপা কবরস্থান এলাকার রমজান আলী ভুইয়ার ছেলে রাজু মিয়া, নুরুল আমিনের ছেলে সিহাব, আক্তার হোসেনের ছেলে বেলায়েত হোসেন, সোলেইমান মিয়ার ছেলে বাবু মিয়া ও মৃত রহমত উল্লাহর ছেলে শফিকুল ইসলাম।

গাজী টায়ারস কারখানার সহ-ব্যবস্থাপক পল রডিক্স বাদী হয়ে রূপগঞ্জ থানায় দায়ের করা মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ২৫ আগস্ট বিকেল ৪টার দিকে রূপসী এলাকার গাজী টায়ারস কারখানায় অজ্ঞাতনামা একদল উশৃঙ্খল ব্যক্তি গেট ভেঙে ভেতরে প্রবেশ করে হামলা ও ভাঙচুর চালায়। তারা কারখানার বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ ও লুটপাট করে।

ভয়াবহ এই অগ্নিকাণ্ডে প্রায় ৩৯৪ কোটি ৭৬ লাখ ৬৮ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয় এবং নিখোঁজ হন ১৭৪ জন শ্রমিক-কর্মচারী। ঘটনার প্রায় দেড় মাস পর, ১২ অক্টোবর রূপগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম জানান, তদন্তে গ্রেপ্তারকৃতদের সংশ্লিষ্টতার প্রমাণ মেলায় তাদের আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে মাসাবো এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। পরে তাদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়।

এই অগ্নিকাণ্ডকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই কারখানাটিতে নিরাপত্তা ও শ্রমিক কল্যাণ ব্যবস্থা ছিল অব্যবস্থাপনার মধ্যে, যা এমন ভয়াবহ দুর্ঘটনার পেছনে বড় ভূমিকা রেখেছে। পুলিশ বলছে, তদন্ত চলছে এবং আরও কেউ জড়িত থাকলে আইনের আওতায় আনা হবে।

Md Omor Sunny

Recent Posts

শত্রুদের ওপর যেকোনো মুহূর্তে হামলার হুঁশিয়ারি নেতানিয়াহুর

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে শত্রুদের বিরুদ্ধে যেকোনো মুহূর্তে হামলা চালানোর জন্য ইসরায়েল প্রস্তুত রয়েছে বলে…

17 minutes ago

ধর্মের পরিচয়ে নয়, সবাই এই দেশের সন্তান: প্রধানমন্ত্রী

ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ধর্মের পরিচয়ে নয়, বরং সবাই এই দেশের…

18 minutes ago

ঢাকা মেডিকেলে ডেঙ্গু রোগীর উপচে পড়া ভিড়, বারান্দায় চলছে চিকিৎসা

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু রোগীর সংখ্যা অস্বাভাবিক হারে বেড়েছে। নির্ধারিত শয্যা পূর্ণ হওয়ায় বারান্দা,…

37 minutes ago

পূজামণ্ডপ পরিদর্শনে তিন বিভাগে সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

চলমান শারদীয় দুর্গোৎসবে ঢাকার বাইরে রংপুর, রাজশাহী ও চট্টগ্রামের পূজামণ্ডপ পরিদর্শন এবং সনাতন ধর্মাবলম্বীদের সাথে…

1 hour ago

ইকুয়েডরে প্রার্থনাসভার সময় ক্রুশ ভেঙে পাদ্রীর মর্মান্তিক মৃত্যু

ইকুয়েডরের গুয়ায়াকিল শহরের আওয়ার লেডি অব পারপেচুয়াল হেল্প গির্জায় প্রার্থনাসভা চলাকালে মাথার ওপর ক্রুশ ভেঙে…

1 hour ago

ঝিনাইগাতীতে পূজামণ্ডপ পরিদর্শন করলেন এমপি মাহমুদুল হক রুবেল

শেরপুরের ঝিনাইগাতীতে দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন করেছেন শেরপুর-৩ আসনের সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল। সোমবার তিনি…

2 hours ago

This website uses cookies.