Header Premium (728×90)

জেলা/স্থানীয়

যমুনা সেতু মহাসড়কে চাঞ্চল্যকর ডাকাতি: র‍্যাবের পোশাক পরে লুট, দুই ডাকাত গ্রেপ্তার

মোঃ ইসমাইল হোসেন, স্ট্যাফ রিপোর্টার

ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে ঘটে যাওয়া চাঞ্চল্যকর ডাকাতির ঘটনায় দুই ডাকাতকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (২৫ জুন) বিকেল ও রাতে ঢাকার ডেমরা এবং নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন নারায়ণগঞ্জের সোনারগাঁও এলাকার রুবেল (৩১) ও ফেনীর ফুলগাজী উপজেলার মো. মাইনুদ্দিন বাবু (৩৮)।

ঘটনার বিষয়ে বৃহস্পতিবার (২৬ জুন) দুপুরে এক সংবাদ সম্মেলনে টাঙ্গাইলের পুলিশ সুপার মিজানুর রহমান বিস্তারিত তথ্য জানান। তিনি বলেন, গত ২১ জুন রাতে নারায়ণগঞ্জের মেঘনা ফ্রেশ অয়েল মিলস থেকে নাটোরগামী একটি ট্রাকে ৭৫ ড্রাম পামওয়েল (মূল্য আনুমানিক ৫৯ লাখ টাকা) বহন করা হচ্ছিল। ট্রাকটি যমুনা সেতুর সংযোগ সড়কের চর ভাবলা এলাকায় পৌঁছালে একটি ডাকাত দল র‍্যাবের পোশাক পরে ট্রাক থামিয়ে তেলসহ পুরো ট্রাক লুট করে।

পরদিন যমুনা সেতু পূর্ব থানায় এ বিষয়ে একটি মামলা দায়ের করা হয়। জেলা ডিবির একটি টিম তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্ত শুরু করে এবং অভিযানে রুবেল ও বাবুকে গ্রেপ্তার করে। পুলিশ জানায়, তাদের বিরুদ্ধে একাধিক হত্যা ও ডাকাতির মামলা রয়েছে।

তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে:

লুট হওয়া ট্রাকটি উদ্ধার করা হয় নারায়ণগঞ্জের আড়াইহাজার এলাকা থেকে,

৭৫টি খালি ড্রাম উদ্ধার হয় কাঁচপুর ব্রিজ এলাকা থেকে,

প্রায় ১৪ হাজার লিটার পামওয়েল উদ্ধার হয় গাজীপুরের মাওনা এলাকা থেকে।

সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য হচ্ছে, ডাকাতদের কাছ থেকে র‍্যাবের ৫টি অ্যাপ্রোন, ২টি হ্যান্ডকাফ ও ২টি ওয়াকিটকি উদ্ধার করা হয়েছে, যা প্রমাণ করে তারা র‍্যাবের পরিচয়ে এই ডাকাতির পরিকল্পনা করেছিল।

ডিবি জানায়, এই চক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার দুপুরে দুই আসামিকে পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

Md Omor Sunny

Recent Posts

প্রধানমন্ত্রীর চট্টগ্রাম সফর উপলক্ষে সাঈদ আল নোমানের আনন্দ মিছিল

প্রধানমন্ত্রী তারেক রহমানের চট্টগ্রাম সফরকে কেন্দ্র করে পাহাড়তলীর সাগরিকা মোড়ে আনন্দ মিছিল ও সমাবেশ করেছেন…

22 minutes ago

গান গাওয়ায় মামলা ও বাবার সঙ্গে মারধরের অতীত স্মৃতি শোনালেন মনির খান

বাড়িতে গান গাওয়ার কারণে গ্রামবাসীর মারধর, একাধিক মামলা এবং বিচারকের সামনে গান গেয়ে বেকসুর খালাস…

27 minutes ago

ভূঞাপুরের অলোয়ায় পূজামণ্ডপ পরিদর্শনে এমপি আবদুস সালাম পিন্টু

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার অলোয়া ইউনিয়নের বিভিন্ন শারদীয় দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন ও স্থানীয় পূজারিদের সঙ্গে কথা বলেছেন…

42 minutes ago

শত্রুদের ওপর যেকোনো মুহূর্তে হামলার হুঁশিয়ারি নেতানিয়াহুর

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে শত্রুদের বিরুদ্ধে যেকোনো মুহূর্তে হামলা চালানোর জন্য ইসরায়েল প্রস্তুত রয়েছে বলে…

1 hour ago

ধর্মের পরিচয়ে নয়, সবাই এই দেশের সন্তান: প্রধানমন্ত্রী

ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ধর্মের পরিচয়ে নয়, বরং সবাই এই দেশের…

1 hour ago

ঢাকা মেডিকেলে ডেঙ্গু রোগীর উপচে পড়া ভিড়, বারান্দায় চলছে চিকিৎসা

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু রোগীর সংখ্যা অস্বাভাবিক হারে বেড়েছে। নির্ধারিত শয্যা পূর্ণ হওয়ায় বারান্দা,…

1 hour ago

This website uses cookies.