Header Premium (728×90)

জেলা/স্থানীয়

কমিটিতে বিতর্কিত ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা, দলের ত্যাগী ও পরীক্ষিত কর্মীদের মূল্যায়ন না করায় এনসিপির ৩ সদস্যের পদত্যাগ

স্টাফ রিপোর্টার রংপুর।

কমিটিতে বিতর্কিত ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা, দলের ত্যাগীপরীক্ষিত কর্মীদের মূল্যায়ন না করায় প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করেছেন রংপুরের পীরগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদ্যঘোষিত উপজেলা সমন্বয় কমিটির তিন সদস্য পদত্যাগ। কমিটি গঠনের ২০ দিনের মাথায় তাদের এই পদত্যাগ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

আজ (২৬ জুন) বৃহস্পতিবার সকালে পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন এনসিপির সদ্যঘোষিত উপজেলা সমন্বয় কমিটির সদস্য তৌফিক হাসান।

এর আগে, বুধবার বিকেলে পীরগঞ্জ প্রেসক্লাবের হলরুমে সংবাদ সম্মেলন করে পদত্যাগের ঘোষণা দেন ওই তিন সদস্য।

সংবাদ সম্মেলনে পদত্যাগকারী সদস্যরা হলেন- তৌফিক হাসান, মোক্তাদির কেমি ও জাহাঙ্গীর আলম জাকির।

পদত্যাগের কারণ তুলে ধরে তারা বলেন, আন্দোলনের সময় সাহসিকতার সঙ্গে নেতৃত্ব দেওয়া নারী সংগঠকদেরও কমিটিতে কোনো স্থান দেওয়া হয়নি। কমিটি গঠনের পুরো প্রক্রিয়া হয়েছে একক সিদ্ধান্তে ও পক্ষপাতদুষ্টভাবে, যা আমাদের বিশ্বাসের জায়গা চূর্ণবিচূর্ণ হয়েছে। বিষয়টি কোনভাবেই মেনে নেওয়ার মতো নয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তৌফিক হাসান বলেন, সদ্য গঠিত কমিটির প্রক্রিয়া আমাদের ব্যক্তিগত মূল্যবোধ, নৈতিকতা ও ন্যায়বোধের সঙ্গে সাংঘর্ষিক। যার কারণে আমরা এই কমিটি থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। এটা আমাদের গভীর ভাবনা ও পর্যবেক্ষণ।

এদিকে উপজেলা সমন্বয় কমিটি গঠনের ২০ দিনের মাথায় এনসিপি থেকে তিন সদস্যের পদত্যাগে অভ্যন্তরীণ ও অন্যান্য রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। জুলাই গণঅভ্যুত্থানে আন্দোলনে সরাসরি অংশ নেওয়া তৃণমূলের নেতাকর্মী ও সমর্থকদের যথাযথ মূল্যায়ন করে কমিটি গঠনে অনেকেই পরামর্শ দিয়েছেন অনেকেই।

এ ব্যাপারে  জাতীয় নাগরিক পার্টির পীরগঞ্জ উপজেলা সমন্বয় কমিটির প্রধান সমন্বয়কারী মো. এ এস মজনু জানান, সংবাদ সম্মেলন ডেকে পদত্যাগ করা ওই তিন সদস্যের ব্যাপারে কেন্দ্রীয় নেতৃবৃন্দকে অবগত করা হয়েছে। ইতিমধ্যে তাদের পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। পদত্যাগ পত্রে যেসব অভিযোগ তুলে ধরা হয়েছে, তা সঠিক নয়। অত্যন্ত স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে সমন্বয় কমিটি গঠন করা হয়েছে।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মী জিসান, বিশাল, লেলিন, মেহেদি, শাওন, শুভ, মাহিদ ও আপন সহ উপস্থিত বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দগণ।

Md Omor Sunny

Recent Posts

হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড করার ঘোষণা দিলেন ডোনাল্ড ট্রাম্প

ইরানকে পরাজিত করার পর হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড হিসেবে ঘোষণা করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট…

3 minutes ago

৭ সহকারী পুলিশ সুপারকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার

সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে সহকারী পুলিশ সুপার (এএসপি) পদমর্যাদার সাত…

3 minutes ago

দক্ষিণ সুদানে ৬ লাখ শরণার্থীর খাদ্য সহায়তা বন্ধের ঝুঁকি

তীব্র অর্থ সংকটের কারণে দক্ষিণ সুদানে আশ্রয় নেওয়া ৬ লাখের বেশি শরণার্থী আগামী কয়েক সপ্তাহের…

5 minutes ago

১৫ আগস্ট ঘিরে টুঙ্গিপাড়ায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার

১৫ আগস্ট ঘিরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধসহ গুরুত্বপূর্ণ এলাকা ও স্থাপনায় নিরাপত্তা…

39 minutes ago

আফগানিস্তানে বাগানের মাটি খুঁড়ে মিলল সোভিয়েত আমলের অবিস্ফোরিত বোমা

আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় গজনি প্রদেশের সির গ্রামের এক বাসিন্দার ব্যক্তিগত বাগান থেকে ৫০০ কেজি ওজনের একটি…

55 minutes ago

ব্রেখটের আয়নায় ফ্যাসিবাদ ও ক্ষমতার উত্থান-পতনের রাজনীতি

জার্মান নাট্যকার বের্টোল্ট ব্রেখট তার বিখ্যাত নাটকে ফ্যাসিবাদ, ক্ষমতা ও স্বৈরতন্ত্রের উত্থান নিয়ে যে প্রশ্ন…

1 hour ago

This website uses cookies.