Header Premium (728×90)

জেলা/স্থানীয়

যমুনা নদীতে ডুবে ছাত্রশিবির নেতার মৃত্যু: নিখোঁজের তিন দিন পর লাশ উদ্ধার

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার শাজাহানপুর উপজেলার জামালপুর গ্রামের কলেজ শিক্ষার্থী এবং ইসলামী ছাত্রশিবিরের শাজাহানপুর দক্ষিণ শাখার ওয়ার্ড সভাপতি মেরাজুল ইসলাম তমাল (১৮) যমুনা নদীতে ডুবে মর্মান্তিকভাবে মৃত্যুবরণ করেছেন। নিখোঁজের তিন দিন পর শুক্রবার (১৩ জুন) সকালে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার মেঘাই ঘাট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত বুধবার (১১ জুন) সকালে তমাল তার বাবা-মা ও পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে কাজিপুর উপজেলার মেঘাইঘাটে নানাবাড়িতে বেড়াতে যান। সেদিন দুপুরে তিনি মামাতো ভাইয়ের সঙ্গে যমুনা নদীতে গোসল করতে নামেন। একপর্যায়ে নদীর প্রবল স্রোতে ভেসে গিয়ে নিখোঁজ হন তিনি।

ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযানে নামে। টানা দুই দিন চেষ্টার পরও তাকে খুঁজে পাওয়া যায়নি। অবশেষে শুক্রবার সকাল ৯টার দিকে নিখোঁজ হওয়ার স্থানেই তার মরদেহ ভেসে ওঠে। স্থানীয়রা মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেন।

তমাল বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। ছাত্রজীবনের শুরু থেকেই তিনি ইসলামী আদর্শে অনুপ্রাণিত হয়ে ইসলামী ছাত্রশিবিরের সঙ্গে যুক্ত হন এবং মৃত্যুর আগ পর্যন্ত সংগঠনের একজন দায়িত্বশীল নেতা হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

তমালের অকাল মৃত্যুতে জামালপুর গ্রামজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। এলাকাবাসী, সহপাঠী এবং সংগঠনের নেতাকর্মীরা তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন। ইসলামী ছাত্রশিবিরের একাধিক নেতৃবৃন্দ বলেন, “তমাল ছিলেন আদর্শবান, বিনয়ী ও দায়িত্বশীল ছাত্রনেতা। তার এই অকাল মৃত্যু আমাদের জন্য এক অপূরণীয় ক্ষতি।”

স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে নদীতে গোসলে নামার সময় সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।

Md Omor Sunny

Recent Posts

রাষ্ট্রপতি নির্বাচনে অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে ইসি

রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় ঐক্যের প্রার্থী লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদের মনোনয়নপত্র…

13 hours ago

অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ

ডারউইনে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে টেস্ট ক্রিকেটে এক নতুন ইতিহাস গড়ল বাংলাদেশ। এই প্রথম অস্ট্রেলিয়ার…

13 hours ago

ঝিনাইদহে পুকুরে ডুবে সপ্তম শ্রেণির ছাত্রের মৃত্যু

ঝিনাইদহ সদর উপজেলা পরিষদের পুকুরে ডুবে আরাবি হোসেন (১২) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সে…

14 hours ago

অনারারি ডক্টরেট পেলেন বলিউড অভিনেত্রী রানী মুখার্জি

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী রানী মুখার্জি অস্ট্রেলিয়ার লা ট্রোব বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন।

14 hours ago

প্রাণ গ্রুপে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে চাকরির সুযোগ

প্রাণ গ্রুপ তাদের কাটিং (নিট পোশাক) বিভাগে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে কর্মী নিয়োগ দিচ্ছে। আগ্রহী যোগ্য…

14 hours ago

দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় শিশুসহ ১১ জনের প্রাণহানি

দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় একই পরিবারের সাতজনসহ মোট ১১ জন নিহত হয়েছেন। এর মধ্যে তিন…

14 hours ago

This website uses cookies.