Header Premium (728×90)

জেলা/স্থানীয়

অন্যায় দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠায় ইসলামকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা করতে হবে – মমিনুল হক সরকার

মোঃ ইসমাইল হোসেন, স্টাফ রিপোর্টার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও নারায়ণগঞ্জ জেলা আমীর মুহাম্মদ মমিনুল হক সরকার বলেছেন, একটি অন্যায়, দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় ইসলামই একমাত্র সমাধান।
তিনি আজ বিকেলে সোনারগাঁওয়ের একটি হোটেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী সোনারগাঁ উত্তর থানার দিনব্যাপী কর্মী শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। থানা আমীর মোহাম্মদ ইসহাক মিয়ার সভাপতিত্বে এবং থানা সেক্রেটারী ইবরাহীম হাসানের সঞ্চালনায় অনুষ্ঠিত শিক্ষা শিবিরে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ড. ইকবাল হোসাইন ভূইয়া, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও নারায়ণগঞ্জ জেলা সেক্রেটারী মুহাম্মদ হাফিজুর রহমান, নারায়ণগঞ্জ জেলা কর্ম পরিষদ সদস্য ইলিয়াস মোল্লা, দেওয়ান খোরশেদ আলম প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে মমিনুল হক সরকার বলেন, মানব জীবনের সব সমস্যার সমাধান একমাত্র ইসলামেই রয়েছে। ইসলাম প্রতিষ্ঠিত হলে মানুষ যে কল্যাণ লাভ করবে তা আর কোনো ব্যবস্থায় সম্ভব নয়। তিনি ইসলামের সুমহান আদর্শের দাওয়াত সমাজের প্রতিটি মানুষের কাছে পৌছে দেওয়ার জন্য কর্মীদের প্রতি আহবান জানান।
বিশেষ অতিথির বক্তব্যে কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ড. ইকবাল হোসাইন ভূইয়া বলেন, জামায়াতে ইসলামী একটি আদর্শিক কাফেলার নাম। একদল সৎ যোগ্য আদর্শবান নেতৃত্ব তৈরী জামায়াতে ইসলামীর অন্যতম কর্মসূচী।
বিশেষ অতিথির বক্তব্যে কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও নারায়ণগঞ্জ জেলা সেক্রেটারী মুহাম্মদ হাফিজুর রহমান বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সা. আল কুরআনের আলোকে এমন একদল মানুষ তৈরী করেছিলেন যারা ছিলেন পৃথিবীর ইতিহাসে সেরা মানুষ। ইতিহাসের সবচেয়ে বর্বর ও অন্ধকার সমাজকে সোনালী সমাজে পরিবর্তন করেছিলেন। যে সমাজ ছিল পৃথিবীর ইতিহাসে সবচেয়ে সুন্দর ও কল্যাণময় সমাজ। একটি শান্তি ও কল্যাণময় সমাজ প্রতিষ্ঠায় তিনি কুরআন ও সুন্নাহর আলোকে নিজেদেরকে আদর্শিক ও নৈতিকভাবে গঠন করার জন্য সকেেলর প্রতি আহবান জানান।
সভাপতিরে বক্তব্যে ইসহাক মিয়া আগামী নির্বাচনে সন্ত্রাস, দূর্নীতিমুক্ত ও চাঁদাবাজমুক্ত সমাজ প্রতিষ্ঠায় সৎ, দক্ষ ও যোগ্য নেতৃত্ব বেছে নেয়ার জন্য তিনি সমাজের সর্বস্তরের মানুষের প্রতি আহবান জানান।

Md Omor Sunny

Recent Posts

রাষ্ট্রপতি নির্বাচনে অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে ইসি

রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় ঐক্যের প্রার্থী লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদের মনোনয়নপত্র…

14 hours ago

অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ

ডারউইনে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে টেস্ট ক্রিকেটে এক নতুন ইতিহাস গড়ল বাংলাদেশ। এই প্রথম অস্ট্রেলিয়ার…

14 hours ago

ঝিনাইদহে পুকুরে ডুবে সপ্তম শ্রেণির ছাত্রের মৃত্যু

ঝিনাইদহ সদর উপজেলা পরিষদের পুকুরে ডুবে আরাবি হোসেন (১২) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সে…

14 hours ago

অনারারি ডক্টরেট পেলেন বলিউড অভিনেত্রী রানী মুখার্জি

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী রানী মুখার্জি অস্ট্রেলিয়ার লা ট্রোব বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন।

14 hours ago

প্রাণ গ্রুপে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে চাকরির সুযোগ

প্রাণ গ্রুপ তাদের কাটিং (নিট পোশাক) বিভাগে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে কর্মী নিয়োগ দিচ্ছে। আগ্রহী যোগ্য…

15 hours ago

দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় শিশুসহ ১১ জনের প্রাণহানি

দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় একই পরিবারের সাতজনসহ মোট ১১ জন নিহত হয়েছেন। এর মধ্যে তিন…

15 hours ago

This website uses cookies.