Header Premium (728×90)

জেলা/স্থানীয়

শাজাহানপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে পুনর্বাসন করায় বিএনপি নেতাকে শোকজ

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার শাজাহানপুরে গণহত্যার স্বেচ্ছাসেবক লীগ নেতাকে পুনর্বাসনের চেষ্টা করেছিলেন এক বিএনপি নেতা। বিষয়টি টের পেয়ে উপজেলার খড়ণা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আবদুল করিমকে শোকজ করেছে তার দল।
রোববার উপজেলার খরনা ইউনিয়ন বিএনপির সভাপতি হাফিজার রহমান কাজল এবং সাধারণ সম্পাদক আবদুল হাই রনি স্বাক্ষরিত যৌথ বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়, ওয়ার্ড বিএনপির সভাপতি আবদুল করিম দীর্ঘদিন ধরে দলীয় কর্মকাণ্ডে অংশগ্রহণ না করা এবং দলীয় নীতিবিরোধী কাজে যুক্ত ছিলেন।

এছাড়া আওয়ামী দোসরদের প্রকাশ্যে বিএনপিতে পুনর্বাসনের চেষ্টাও অব্যাহত রাখার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এজন্য দল থেকে কেন তাকে বহিস্কার করা হবে না, তা লিখিতভাবে তিন কার্যদিবসের মধ্যে জানাতে বলা হয়েছে।
শোকজের তথ্য নিশ্চিত করে অভিযুক্ত বিএনপি নেতা আবদুল করিম বলেন, ‘তোতা আমার এলাকার, আগে তিনি বিএনপির সঙ্গে ছিলেন। তার সংবাদ সম্মেলনে ছিলাম।’
শাজাহানপুর উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীন বলেন, বিএনপি নেতা আবদুল করিম যে আওয়ামী লীগের দোসরদের পুনর্বাসনের চেষ্টা করছেন, তা প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে। তার মতো আওয়ামী লীগের পক্ষ নিয়ে যারাই কাজ করবেন, তাদের বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টার দিকে শাজাহানপুর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি তোতা মিয়া। এ সময় নিজেকে বিএনপির কর্মী হিসেবে দাবি করেন তিনি।
তিনি জানান যে, ২০১৭ সালে তিনি বিএনপির সদস্য টিকিট ক্রয় করেন। কিন্তু, ২০২১ সালের শাজাহানপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগ কমিটির সহসভাপতি পদে আছেন তোতা। সংবাদ সম্মেলনে তার পাশেই বসা ছিলেন বিএনপি নেতা আবদুল করিম।
তোতা মিয়া বলেন, স্থানীয় বিএনপি নেতাকর্মীদের পরামর্শে তিনি ওই সংবাদ সম্মেলন করেন।

Md Omor Sunny

Recent Posts

বিশ্বব্যাংকের কাছ থেকে ১০ বিলিয়ন ডলার সহায়তা পেতে আলোচনা চলছে

বিশ্বব্যাংকের কাছ থেকে অতিরিক্ত ১০ বিলিয়ন ডলার ঋণসহায়তা পাওয়ার বিষয়ে আলোচনা চলছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী…

7 minutes ago

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইএমএলে ১২টি ভাষা শেখার সুযোগ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটে (আইএমএল) এক বছরের এলিমেন্টারি সার্টিফিকেট কোর্সে ভর্তির আবেদন গ্রহণ করা…

10 minutes ago

৩৬ বছর বয়সে না ফেরার দেশে জিম্বাবুয়ের আম্পায়ার সারাহ

বিশ্বকাপে ইতিহাস গড়া জিম্বাবুয়ের সাবেক পেসার ও আম্পায়ার সারাহ ডামবানেভানা ৩৬ বছর বয়সে হারারেতে মৃত্যুবরণ…

31 minutes ago

বিএনপিকেও শেখ হাসিনার ভূতে ধরেছে: মামুনুল হক

লক্ষ্মীপুরে খেলাফত মজলিশের আয়োজিত এক নাগরিক সমাবেশে আল্লামা মাওলানা মামুনুল হক বলেন, শেখ হাসিনাকে যে…

40 minutes ago

মধ্যপ্রাচ্যের অস্থিরতায় বাংলাদেশের শ্রমবাজার ও রেমিট্যান্স নিয়ে শঙ্কা

ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার জেরে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বাংলাদেশের শ্রমবাজার ও রেমিট্যান্স প্রবাহ…

1 hour ago

নোয়াখালীতে খুঁটিতে বেঁধে যুবককে পিটিয়ে হত্যার ভিডিও ভাইরাল

নোয়াখালীতে টাকা চুরির অভিযোগে এক যুবককে মারধরের পর খুঁটির সঙ্গে বেঁধে রাখার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে…

1 hour ago

This website uses cookies.