ক্রিকেট মাঠে বল হাতে কিংবা আম্পায়ার হিসেবে আঙুল তুলে আউট দেওয়ার মতো দুই ভূমিকাতেই নিজের প্রতিভার ছাপ রেখেছিলেন সারাহ ডামবানেভানা। কিন্তু সোমবার জিম্বাবুয়ের হারারেতে মাত্র ৩৬ বছর বয়সেই না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন এই সাবেক পেসার ও আম্পায়ার। সারাহর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড। বোর্ড জানিয়েছে, গত মার্চ মাস থেকে তিনি একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন, তবে তার মৃত্যুর সুনির্দিষ্ট কারণ সম্পর্কে কিছু জানানো হয়নি।
২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত জিম্বাবুয়ে জাতীয় দলের হয়ে খেলেছেন সারাহ। ২০১১ সালের বিশ্বকাপ বাছাই পর্বেও তিনি দলের প্রতিনিধিত্ব করেছিলেন। খেলোয়াড়ি জীবন শেষে আম্পায়ারিং পেশায় মনোনিবেশ করেন তিনি। ২০২২ সালে আইসিসির আম্পায়ারদের উন্নয়ন প্যানেলে জায়গা করে নেন সারাহ। এরপর ২০২৩ সালে আন্তর্জাতিক আম্পায়ার হিসেবে তার অভিষেক ঘটে। একই বছর দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ভারত ও ইংল্যান্ডের মধ্যকার ম্যাচ পরিচালনার মাধ্যমে তিনি ইতিহাসের পাতায় নাম লেখান। বিশ্বকাপ ফাইনাল পরিচালনা করা প্রথম জিম্বাবুইয়ান নারী আম্পায়ার হিসেবে তিনি এই অনন্য নজির গড়েন।
বিশ্বকাপ ফাইনালের মঞ্চেই সারাহর যাত্রা থেমে থাকেনি। ২০২৪ সালের নারী টি-টোয়েন্টি এবং ২০২৫ সালের নারী ওয়ানডে বিশ্বকাপেও তিনি দায়িত্ব পালন করেছেন। বিশেষ করে ২০২৫ সালের বিশ্বকাপে তিনি ইতিহাস গড়া সর্বনারী ম্যাচ অফিশিয়াল প্যানেলের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। সব মিলিয়ে সারাহ তার ক্যারিয়ারে মোট ৬৩টি আন্তর্জাতিক ম্যাচে আম্পায়ারিং করেছেন। এর মধ্যে ৪২টি নারী টি-টোয়েন্টি, ১১টি নারী ওয়ানডে এবং ১০টি পুরুষদের টি-টোয়েন্টি ম্যাচ অন্তর্ভুক্ত রয়েছে।
দেশের তরুণ ও শিক্ষার্থীদের মাদকের ভয়াবহ থাবা থেকে রক্ষা করতে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান…
২০২৭ শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা, মুক্তিযুদ্ধের ইতিহাসসহ নতুন বেশ কিছু বিষয় যুক্ত করার উদ্যোগ…
নিউ ইয়র্কের জেএফকে বিমানবন্দরে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তা প্রসঙ্গে যুক্তরাষ্ট্র…
গাজীপুরের টঙ্গীর চেরাগ আলী এলাকায় অবস্থিত ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড কারখানায় আগুন লেগেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ফায়ার…
আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে দুর্যোগের ঝুঁকিহ্রাস কার্যক্রমে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেয়েছেন চট্টগ্রামের মিরসরাই…
গাজীপুরের টঙ্গীতে ড্রাগ ইন্টারন্যাশনাল ফার্মাসিউটিক্যালসের কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের…
This website uses cookies.